শুটিং বিশ্বকাপে ভারতকে দিশা দেখালেন দিব্যাংশ, জিতলেন প্রথম পদক
শুটিং বিশ্বকাপে ভারতকে দিশা দেখালেন দিব্যাংশ, জিতলেন প্রথম পদক
করোনা ভাইরাসের আবহে নয়াদিল্লিতে চলতে থাকা শুটিং বিশ্বকাপে ভারতকে প্রথম পদক এনে দিলেন দিব্যাংশ পানওয়ার। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন জয়পুরের শুটার। যিনি চলতি টুর্নামেন্টে দেশের অন্যান্য শুটারদের কাছে দৃষ্টান্ত হবেন বলে মনে করে দেশের ক্রীড়া মহল।

যদিও এদিন নিজের নামের প্রতি সেভাবে সুবিচার করতে পারেননি দিব্যাংশ। বিশ্বের এক নম্বর শুটার ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে ২২৮.১ শটে শেষ করেন। তাতে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছেন দিব্যাংশ। অর্জুন বাবুটা নামে ভারতের আরও এক শুটার একই ইভেন্ট থেকে এক চুলের জন্য পদক হাতছাড়া করেন। ১০ মিটার এয়ার রাইফেলের লড়াইয়ে পঞ্চম হন অর্জুন।
এই ইভেন্টে সোনা জেতেন আমেরিকার শুটার লুকাস কোজেনিয়েস্কি। বিশ্বকাপের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট থেকে রূপো জেতেন হাঙ্গেরির ইস্তভান পেনি। এর আগে দিব্যাংশ পানওয়ার, অর্জন বাবুটা এবং অঞ্জুম মৌদগিলের হাত ধরে বিশ্বকাপের শুরুটা দুর্দান্তভাবে করে ভারত। প্রতিযোগিতার ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে পৌঁছেছিল দেশের দুই পুরুষ শুটার। ৩৯ স্ট্রং ফিল্ডে ৬৩১.৮ শট ঝুলিতে নিয়ে করে যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় স্থানে শেষ করেছিলেন অর্জুন। ৬২৯.১ শট ঝুলিতে নিয়ে ষষ্ঠ প্রতিযোগী হিসেবে আট জনের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন দিব্যাংশ।
অন্যদিকে বিশ্বকাপের ১০ মিটার এয়ার রাইফেলের মহিলাদের ইভেন্টের ফাইনালে পৌঁছেছেন ভারতের অঞ্জুম মৌদগিল। দিল্লির ডক্টর কার্নি সিং শুটিং রেঞ্জের ৪৮ স্ট্রং ফিল্ডে ৬২৯.৬ নিয়ে দ্বিতীয় প্রতিযোগী হিসেবে ফাইনালে উঠেছেন ভারতের মহিলা শুটার। প্রথম স্থানে যোগ্যতা অর্জন পর্ব শেষ করেন ৬২৯.৮ নেওয়া হাঙ্গেরির ডেনেস এসটের। এই ইভেন্টে মৌদগিলের কাছ থেকে সোনা আশা করছেন দেশের ক্রীড়া মহল।












Click it and Unblock the Notifications