Dipa Karmakar: প্রদুনোভা অতীত, এশিয়াডে পদকের লক্ষ্যে নতুন অস্ত্রে শান দীপার
অন্ধকার কাটিয়ে আবারও আলোর সরণিতে দীপা কর্মকার। ফিটনেস সমস্যা-ডোপিং বিতর্ককে পিছনে ফেলে স্বমহিমায় ফিরলেন আগরতলার বঙ্গ তনয়া। এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করে আবারও প্রচারের আলোয় দীপা।
রিও অলিম্পিকে একটুর জন্য পদক হাতছাড়া হয়েছিল, কিন্তু দীপার প্রদুনোভো ভল্ট সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। কিন্তু বয়স বেড়েছে, প্রদুনোভা ভল্ট এখন অতীত। এশিয়ান গেমসে নতুন অস্ত্র নিয়ে নামতে চলেছেন বাঙালি এই মহিলা জিমন্যাস্ট।

একটা সময় দেশের এক নম্বর জিমন্যাস্ট হঠাত করেই ডোপিং বিতর্কে জড়িয়ে পড়েন। শরীরের নিষিদ্ধ ড্রাগ নেওয়ার অভিযোগে তাঁকে নির্বাসনে পাঠানো হয়। এই নির্বাসন কাটিয়ে উঠে ফের নিজের স্বমহিমায় ফিরে এসেছেন দীপা। কীভাবে ক্যামব্যাক করলেন দীপা?
আগরতলা থেকে ফোনে ওয়ান ইন্ডিয়াকে দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী জানালেন, 'আমাদের একটা জেদ ছিল, আমাদের দুই জনেরই প্রতিজ্ঞা ছিল আমরা ক্যামব্যাক করবই, তারপর যেটা হবে সেটা মেনে নেব। কিন্তু ফেরার জেদটা সবসময়ই ছিল। আমি দীপাকে মাঠ থেকে দূরে থাকতে দিইনি। অস্ত্রোপচার-রিহ্যাবের পর নিয়মিত অনুশীলনের মধ্যেই রেখেছিলাম। মানসিকভাবে চাঙ্গা রেখেছিলাম ওকে।'

বয়স বেড়েছে, ফিটনেস কী আগের মতো রাখতে পারবেন দীপা? এর উত্তরে বিশ্বেশ্বর নন্দী বলেন, 'বয়স বর্তমান সময়ে কোনও ফ্যাক্টর নয়। এখন পাওয়ার জিমন্যাস্টিক। বডি ফিনটেস এবং পাওয়ার থাকলে অনেকদিন পর্যন্ত পারফরম্যান্স করতে পারবে। উজবেকিস্তানের ওকসানা ৪৯ বছর বয়সেও খেলছে, আগামী অলিম্পিকেও খেলবে।'
প্রদুনোভা আপাতত বন্ধ রেখেছেন দীপা । আগামী এশিয়াডে দীপা নামছেন নতুন অস্ত্র নিয়ে। মূলত দুটি নতুন অস্ত্র নিয়ে এশিয়ান গেমসে পদকের লক্ষ্যে ঝাঁপাবেন আগরতলার বঙ্গ কন্যা। তাঁর কোচ জানিয়েছেন, 'প্রদুনোভা আপাতত বন্ধ রেখেছি। মূলত দুটি জিমন্যাস্টিকের উপর বেশি জোর দিচ্ছি। একটি ফ্রন্টে ৫৪০ ডিগ্রি টার্ন অন্যটি ব্যাকে সুগারা ৭২০ ডিগ্রি টার্ন।'
🤸🏼♀️ The queen of the vault is back!
— Odisha Sports (@sports_odisha) July 11, 2023
📸 @DipaKarmakar's comeback is a moment to behold.#OdishaForSports pic.twitter.com/4nbWqq3jfa
গত মঙ্গলবার থেকে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এশিয়াডের জন্য ট্রায়াল পর্ব শুরু হয়। রিও অলিম্পিক্সে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসাবে অংশ নেওয়া দীপা দুই দিনের যোগ্যতাঅর্জন পর্বের শেষে মোট ৪৭.০৫ পয়েন্ট সংগ্রহ করে তালিকায় শীর্ষে থেকেই এশিয়ান গেমসে নামার ছাড়পত্র পেয়েঠেন। এই যোগ্যতা অর্জন পর্বের আগেই নির্বাসন কাটিয়ে ফেরেন দীপা।

ভারতের এই তারকা জিমন্যাস্ট দীর্ঘ ২১ মাস নির্বাসন ছেড়ে সদ্য ফিরেছেন। রিও অলিম্পিক্সে জিমন্যাস্টিক বিভাগে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু তারপর থেকেই বিভিন্ন সমস্যায় ভুগতে থাকেন দীপা। কখনও চোট-আঘাতের সমস্যা। আবার নিষিদ্ধ ড্রাগ নেওয়ার অভিযোগে দীর্ঘদিনের নির্বাসিত থাকা। সেই নির্বাসন শেষ হবার পর নিজস্ব ভঙ্গিমায় ফিরে এলেন আগরতলার বাঙালি মেয়ে দীপা।
আরও একবার এশিয়াডের পোডিয়ামে উঠে, সব সমালোচনার জবাবটা দিতে চান দীপা কর্মকার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications