Diamond League 2023: পোল ভল্টে নতুন বিশ্ব রেকর্ড, নজির সৃষ্টি করলেন আর্মান্দ ডুপ্লানটিস
সাফল্যের মুকুটে আরও একটা নতুন পালক যুক্ত হল সুইডেনের অ্যাথলিট আর্মান্দ ডুপ্লানটিসের। ডায়মন্ড লিগ ফাইনালে পোল ভল্ট ইভেন্টে নতুন বিশ্ব রেকর্ড তৈরি করলেন সুইডেনের এই অ্যাথলিট। নিজের রেকর্ড নিএজই ভাঙলেন। সেইসঙ্গে নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি করলেন ডুপ্লানটিস।গত রবিবার ডায়মন্ড লিগ ফাইনালে এই রেকর্ড সৃষ্টি করেছেন সুইডেনের পোল ভল্ট চ্যাম্পিয়ন।
চলতি বছরের ফেব্রুয়ারি ৬.২২ মিটারের রেকর্ড সৃষ্টি করেছিলেন ডুপ্লানটিস। তবে ডায়মন্ড লিগ ফাইনালে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন এবার ৬.২৩ মিটারের ভল্ট দিয়ে ক্রীড়া বিশ্বে নতুন নজির তৈরি করেছেন সুইডেনের এই অ্যাথলিট। এই নিয়ে নিজের কেরিয়ারে সাত বার বিশ্ব রেকর্ড ভাঙলেন আর্মান্দ।

নতুন এই রেকর্ড গড়ে আর্মান্দ ডুপ্লানটিস জানিয়েছেন, "আমি সাধারণত বিশ্ব রেকর্ডগুলির জন্য বেশ উত্তেজিত থাকি, আরও একটা রেকর্ড সৃষ্টি করতে পেরে ভালো লাগছে। আমার কেরিয়ারের শেষের দিকে, আমি আশা করি আমি যা অর্জন করতে চেয়েছি সেটা করতে সক্ষম হয়েছি। আমি একটা নতুন মাইলস্টোন সব সময় তৈরি করতে চেয়েছি।'
ডায়মন্ড লিগ ফাইনালে ২৩ বছর বয়সী এই ঐতিহাসিক লাফের ফলে তিনি ফিলিপাইনের আর্নেস্ট জন ওবিনাকে ছাড়িয়ে গেছেন, যিনি ৫.৮২ মিটার ভল্ট দিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করেছেন।আর্মান্দের ধারাবাহিকতা এবং দক্ষতা কৌশলের জন্য ক্রীড়াবিদদের বিশ্বে তিনি অনন্য স্থান অর্জন করে নিয়েছেন । নিজের দক্ষতা এবূং কৃতিত্বের মধ্য দিয়ে সপ্তম বার বিশ্ব রেকর্ড ভাঙলেন। ডায়মন্ড লিগে এই নিয়ে দ্বিতীয়বার গত বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপের সময় ৬.২১ মিটার অতিক্রম করেছিলেন।

এরআগে টোকিও অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ সহ একাধিক ইভেন্টে সোনা জয়ের কৃতিত্ব আছে ডুপ্লানটিসের।












Click it and Unblock the Notifications