(ছবি) ডি মারিয়ার একমাত্র গোলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জন্টিনা
সাও পাওলো (ব্রাজিল), ২ জুলাই: অতিরিক্ত সময়ে গোল করে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলল বিশ্বকাপের অন্যতম জনপ্রিয় দল আর্জেন্টিনা। আরিনা কোরিন্থিয়াসে প্রতিদ্বন্দ্বী সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারাল তারা।
এদিন ম্যাচের একমাত্র গোলটি করেন ডি মারিয়া। ১১৮ মিনিটের মাথায় গোলটি করেন তিনি। তার আগে পর্যন্ত গোলশূন্য ম্যাচের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী ছিলেন দর্শকেরা। এদিন গোল করতে না পারলেও প্রত্যাশিতভাবে নিজের দ্যুতি ছড়িয়েছেন লিওনেল মেসি। মেসি নির্ভর আর্জেন্টিনা প্রথম দিকটা সুইস খেলোয়াড়দের ডিফেন্স সামলাতে বেশ হিমসিম খাচ্ছিল ঠিকই কিন্তু শেষমুহূর্তে মেসির সাজিয়ে দেওয়া বলেই গোল করেন মারিয়া।
শেষমুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে পৌছে গেল ব্রাজিল।

জয়ের দুই নায়ক
মেসির সাজানো বলে গোল করলেন ডি মারিয়া। এরপরই দুই নায়কের উচ্ছ্বাস।

খেলা শুরুর আগে
খেলা শুরুর আগে লিওনেল মেসির সঙ্গ করমর্দন সুইজারল্যান্ডের জরদান শাকিরর।

খেলা শেষে
আর্জিন্টিনার মেসিকে অভিনন্দন জানাচ্ছেন সুইজারল্যান্ডের খেলোয়াড়।

হলুদ কার্ড
আর্জেন্টিনার মার্কোস রোজোকে হলুদ কার্ড দেখাচ্ছেন রেফারি।

গোলের পর
গোল করার পর অ্যাঞ্জেল ডি মারিয়া

নীল-সাদা সমর্থক
মাঠে উপস্থিত আর্জেন্টিনার সমর্থকরা।

শান্ত্বনা
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর সুইজারল্যান্ডের গোলরক্ষক দিয়াগো বেনাগলিওকে শান্ত্বনা দিচ্ছেন সতীর্থ।

মেসি জাদু
গোল করতে না পারলেও এদিনও মেসি জাদু ছিল ভরপুর।












Click it and Unblock the Notifications