দল বিশ্বকাপ খেলতে চলে গিয়েছে, সোশ্যাল মাধ্যমে ভাইরাল ধোনির আবেগতাড়িত ভিডিও

টি-২০ ওয়ার্ল্ড কাপ শুরু হবার পর থেকে প্রত্যেকটি এডিশনের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ২০০৭ সাল থেকে শুরু হয় টি-২০ বিশ্বকাপ। তারপর থেকে ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬ , প্রত্যেকটি বিশ্বকাপ ধোনি ক্রিকেটার এবং অধিনায়ক হিসাবে খেলেছেন। ২০২১ টি-২০ বিশ্বকাপে তিনি দলে না খেললেও, অন্যতম অঙ্গ ছিলেন। তিনি দলের সঙ্গে গিয়েছিলেন মেন্টর হিসাবে। এই প্রথমবার টি-২০ বিশ্বকাপ হচ্ছে, আর সেই ভারতীয় দল পুরোপুরিভাবে ধোনিহীন।

তাঁকে ছাড়া দল

তাঁকে ছাড়া দল

তিনি দেশে, আর তাঁকে ছাড়া দল খেলতে গিয়েছে টি-২০ বিশ্বকাপ। যা স্বাভাবিক। কারণ তিনি অবসর নিয়েছেন। আর তার সঙ্গে এই বছরের বোর্ডের মেন্টরের চুক্তি হয়নি। এটা গেল বাস্তবের মাটি। কিন্তু আবেগ তো অন্যরকম কথা বলে। সে যে ধোনি ছাড়া ভারতীয় দল যেন মণিহারা ফনি হয়ে রয়েছে এমন ভেবেই আকুল। সেখান থেকেই একটি ছোট্ট ভিডিওর অংশ এখন ভাইরাল হচ্ছে সোশ্যাল মাধ্যমে যা বার্তা ফ্যানেদের আকুল আবেগের কথা বলছে ধোনিকে নিয়ে।

 ভারতের প্রথম ম্যাচ

ভারতের প্রথম ম্যাচ


মেলবোর্নে ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। প্রস্তুতি চলছে জোর কদমে। তার আগেই এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ধোনিকে বলতে শোনা যাচ্ছে তিনি বলছেন তিনি এই বিশ্বকাপ, দল তাঁকে ছাড়াই উড়ে গিয়েছে অস্ট্রেলিয়াতে। তবে ফ্যানেদের মন ছুঁতেই পুরো ভিডিও দেওয়া হয়নি। কেটে কেটে দেওয়া হয়েছে।

ফ্যানেদের সঙ্গে কথা

ফ্যানেদের সঙ্গে কথা

একটি ইভেন্টে ধোনি গিয়েছেন। সেখানে তিনি ফ্যানেদের সঙ্গে কথা বলছেন। তখনই এক ভক্ত তাঁকে জিজ্ঞাসা করেন যে, সামনেই টি-২০ বিশ্বকাপ, আর তার আগে যদি আপনাকে খেলা নিয়ে কিছু না জিজ্ঞাসা না করি তাহলে বিষয়টা আমার মনে খুব বিঁধবে। এর উত্তরেই ধোনি বলেছেন যে "আমি এই বিশ্বকাপ খেলছি না আর দল ইতিমধ্যেই খেলতে চলে গিয়েছে।"

আর এটাই ভাইরাল সোশ্যাল মাধ্যমে। তিনি ছাড়া ভারতীয় দল, টি-২০ বিশ্বকাপ। একটা বড় আবাগের জায়গা। সেই বিষয়টাকে তুলে ধরছে ওই ভিডিও ক্লিপিং। ২০২০ সালের ১৫ অগাস্ট অবসর নেন ধোনি। এরপর থেকে তিনি খেলেছেন শুধু চেন্নাইয়ের হয়ে।

 অন্য জার্সি

অন্য জার্সি

সূত্রের খবর হলুদ জার্সি পড়ে তাঁকে আগামি সিজনেও দেখা যাবে। এদিকে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল অস্ট্রেলিয়াতে খেলতে গিয়েছে। প্রথম ম্যাচ ভারত পাক। আয়োজকরা এই ম্যাচের দিকে চেয়ে বসে থাকেন। তাই যে কোনওভাবে একটি ভারত পাক ম্যাচ রাখার চেষ্টা করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+