ফের পদক এল হার্ডেলে, ২০১০-এর পর ৪০০ মিটার হার্ডেলে পদক খরা কাটল ভারতের

২০১৮ এশিয়ান গেমসে আর একটি পদক এল ভারতের ঝুলিতে ৪০০ মিটারের হার্ডেলে রুপো জিতলেন ভারতের ধরুণ আয়াস্বামী। ৪৮.৯৬ সেকেন্ডে শেষ করে রুপো জেতেন আয়াস্বামী। তাঁর কেরিয়ারে এটাই এখনও পর্যন্ত সেরা সময়ে।

২০১৮ এশিয়ান গেমসে আর একটি পদক এল ভারতের ঝুলিতে ৪০০ মিটারের হার্ডেলে রুপো জিতলেন ভারতের ধরুণ আয়াস্বামী।

ফের পদক এল হার্ডেলে, ২০১০-এর পর ৪০০ মিটার হার্ডেলে পদক খরা কাটল ভারতের

৪৮.৯৬ সেকেন্ডে শেষ করে রুপো জেতেন আয়াস্বামী। তাঁর কেরিয়ারে এটাই এখনও পর্যন্ত সেরা সময়ে। এর আগে তাঁর সেরা পারফর্ম ছিল মার্চে ফেডারেশন কাপে। ফেড কাপে তাঁর লেগেছিল ৪৯.৪৫ সেকেন্ড। এশিয়ান গেমসে রেকর্ড ৪৭.৬৬ সেকেন্ডে শেষ করে সোনা জেতেন কাতারের আবদেরাহান সাম্বা।

৩০০ মিটার শেষেও তামিলনাড়ু থেকে উঠে আসা এই অ্যাথলিট চতুর্থস্থানে ছিলেন। কিন্তু শেষ ল্যাপে ১০০ মিটার যখন বাকি, তখনই নিজেকে মেলে ধরেন ধরুণ। এগিয়ে থাকা দু'জন প্রতিযোগীকে এই একশো মিটারের ল্যাপেই পিছনে ফেলে রুপো জিতে নেল ধরুণ। ২০১০-এর পর এশিয়ান গেমসে এই ইভেন্টে আবার পদক এল ভারতের ঝুলিতে। ২০১০ সালে এই ইভেন্টে সোনা জিতেছিলেন জোসেফ আব্রাহাম।

এটাই চলতি এশিয়ান গেমসে ভারতে ৩৮ নম্বর মেডেল। যার মধ্যে রয়েছে সাতটি ৭টি সোনা, ১১টি রুপো এবং ২০টি ব্রোঞ্জ। যদিও ৪০০ মিটারের মহিলাদের হার্ডেলে কোনও পদকই পায়নি ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+