কলম্বোয় শতরানের দিনে অর্জুনে মনোনীত পূজারা, অার কারা পেল স্থান

প্যারা অলিম্পিক্সে দেশকে সোনা এনে দিয়েছেন দেবেন্দ্র ঝাঝারিয়া, অন্যদিকে ভারতীয় হকিতে বহু বছর ধরে অবদান রেখেছেন সর্দার সিং।

চেতেশ্বর পূজারার ডবল বোনানজার দিন। নিজের পঞ্চাশতম টেস্টে খেলার দিনে চার হাজার রানের মাইলস্টোন পেরোলেন। পাশাপাশি সেদিনই তাঁর নাম অর্জুন প্রাপকদের তালিকায় এল। ক্রিকেট থেকে হরমনপ্রীত কউরও অর্জুনের জন্য মনোনীত হয়েছেন। তবে বিসিসিআই সঠিক সময়ে মিতালি রাজের নাম না পাঠানোয় খেলরত্নের জন্য তাঁর নাম ভাবনায় আনা হয়নি।

কলম্বোয় শতরানের দিনে অর্জুনে মনোনিত পূজারা, অার কারা পেল স্থান

এদিকে প্রথম প্যারা অলিম্পিয়ান হিসেবে রাজীব গান্ধী খেলরত্নের মনোনয়ন পেলেন দেবেন্দ্র ঝাঝারিয়া। জ্যাভলিন থ্রোয়ে দেশকে সোনা এনে দেওয়া ঝাঝারিয়ার নাম খেলরত্নে প্রথম পছন্দ ছিল। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিটির প্রধান প্রাক্তন বিচারপতি সিকে ঠক্কর।

অন্যদিকে হকিতে দীর্ঘদিনের অবদানের জন্য খেলরত্নের জন্য বিবেচিত হয়েছেন সর্দার সিং। গত বছর সর্দার সিংয়ের বিরুদ্ধে নারী কেন্দ্রিক গন্ডগোলের জন্য উত্তাল হয়েছিল সংবাদমাধ্যম। সেই কঠিন সময় কাটিয়ে ফের স্বীকৃতির আলোয় সর্দার সিং। ফলে দারুণ খুশি সর্দার সিং। বলছেন সারা জীবন তিনি হকিকেই দিয়েছেন এবার সেটাই ফেরত পেলেন।

কলম্বোয় শতরানের দিনে অর্জুনে মনোনিত পূজারা, অার কারা পেল স্থান

এদিকে চেতেশ্বর পূজারা , হরমনপ্রীত কউর ছাড়াও ১৬ জন ক্রীড়াবিদ অর্জুন পুরস্কারের মনোনয়ন পেয়েছেন। কলকাতার গলফার এসএসপি চৌরাশিয়া অর্জুনের মনোনয়ন পেয়েছেন। পেয়েছেন মহিলা ফুটবলার বেমবেম দেবী।

কলম্বোয় শতরানের দিনে অর্জুনে মনোনিত পূজারা, অার কারা পেল স্থান

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+