Neeraj Chopra: চোটের সমস্যা নিয়েই লড়লেন, এক নজরে দেখে নিন সদ্য সমাপ্ত মরশুমে নীরজের সেরা পারফরম্যান্সগুলি
ডায়মন্ড লিগে দ্বিতীয় হয়েই ২০২৪ মরশুম শেষ করলেন নীরজ চোপড়া। প্যারিস অলিম্পিক্সের পর ব্রাসেলসে ডায়মন্ড লিগের ফাইনালেও দ্বিতীয় স্থান পেলেন ভারতীয় জ্যাভলিন তারকা। মাত্র ১ সেমির জন্য সেরা হতে পারলেন না নীরজ।এক পয়েন্টের জন্য ডায়মন্ড লিগ ট্রফি হাতছাড়া হল নীরজের কারণ গ্রেনাদার অ্যান্ডরসন পিটার্স সেরা থ্রো করেন ৮৭.৮৭ মিটার। নীরজ সেরা থ্রো করেন ৮৭.৮৬ মিটার।
শনিবার রাতে ডায়মন্ড লিগ ফাইনা।লে প্রথম থ্রো ৮৬.৮২ মিটার করেন নীরজ। এরপর দ্বিতীয় থ্রো করেন ৮৬.৯৬ মিটার, নীরজ তৃতীয় থ্রো করেন ৮৫.৪০ মিটার। শেষ তিনটি থ্রো করেন যথাক্রমে ৮৫.৮৫, ৮৪.১, ৮৭.৮৬ মিটার। ফলে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। ২০২৪ সালে চোটের সমস্যার মধ্যেও কেমন পারফরম্যান্স করলেন নীরজ? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

শনিবার অবশ্য ডায়মন্ড লিগের ফাইনালে নিজের সেরা পারফরম্যান্সের আশে পাশে ছিলেন না নীরজ। প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ের পর ডায়মন্ড লিগেও দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় জ্যাভলিন তারকাকে। এবার দুটি বড় টুর্নামেন্টেই শীর্ষে থাকা হল না নীরজের। ২০২৪ সালের মরশুম শেষ হল নীরজের।
লসেন ডায়মন্ড লিগে অলিম্পিকের চেয়েও ভালো পারফরম্যান্স। যদিও এই ইভেন্টেও দ্বিতীয় স্থানে শেষ করলেন নীরজ চোপড়া। কুঁচকির চোট যে সমস্যায় ফেলছে, তা পরিষ্কার। কুঁচকির চোট নিয়েই প্যারিসে খেলেছিলেন টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ। প্রথম থ্রো ফাউল হয়েছিল।
দীর্ঘস্থায়ী কুঁচকির চোট ২০২৪ সালে নীরজকে বার বার সমস্যায় ফেলেছে, গুরুত্বপূর্ণ অলিম্পিক্সে বছরে অস্ত্রোপচার করা থেকে নিজেকে বিরত রেখেছেন। চোটের জন্য মাঝে মাঝে তার রান আপ, ব্রেকিং এবং রিলিজকে প্রভাবিত করে, কিন্তু নীরজ তাঁর সংকল্প অটুট থাকেমন।
Diamond League Final: ৯০ মিটারের স্বপ্ন ফের অধরা, অল্পের জন্য ডায়মন্ড লিগের খেতাব হাতছাড়া নীরজের
আশা করা যেতেই পারে নীরজ আগামী মরশুমের আগে তাঁর সমস্যাগুলি সমাধান করবেন এবং ৯০ মিটারের অধরা লক্ষ্য পূরণ করার জন্য ট্র্যাকে নামবেন।












Click it and Unblock the Notifications