ডেনমার্ক ওপেন ফাইনাল: দুর্দান্ত লড়াই! বিশ্বের ১ নম্বরের কাছে বীরের হার সাইনার
ডেনমার্ক ওপেন ২০১৮-এর ফাইনালে বিশ্বের এক নম্বর তাই জু ইং-এর কাছে লড়ে পরাজিত হলেন সাইনা নেহওয়াল।
দারুণ লড়াই করলেন, কিন্তু শেষ পর্যন্ত ফিনিশিং লাইন টপকাতে পারলেন না সাইনা নেহওয়াল। ডেনমার্ক ওপেনের ফাইনাল ম্যাচে তাঁকে ১৩-২১, ২১-১৩ ও ৬-২১ পয়েন্টে পরাজিত হতে হল বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা তাই জু ইংয়ের কাছে। তবে হারলেও এই হারে কোনও গ্লানি নেই। বীরের মতো শেষ পর্ষন্ত লড়াই জারি রেখেছিলেন ভারতীয় তারকা।

প্রথম গেমে সাইনার উপর তাঁর অধিপত্য বজায় রেখেছিলেন তাই জু। একেবারে শুরুতেই সাইনার সামান্য মনোসংযোগের অভাবের সুযোগ নিয়ে ৪-১ পয়েন্টে এগিয়ে গিয়েছিলেন তাই। প্রথম গেমের মাঝামাঝি সময় থেকে খেলায ফিরতে শুরু করেছিলেন সাইনা। একসময় ব্যবধান ১৫-১১'ও করে ফেলেছিলেন। কিন্তু সেষ অবধি গেমটি ১৩-২১ পয়েন্টে হারাতে হয় সাইনাকে।
কিন্তু দ্বিতীয় গেমে প্রথমে সার্ভ ছিল ভারতীয় তারকার এবং এই গেমে একেবারে প্রথম থেকে তিনি আধিপত্য বিস্তার করতে শুরু করেন। এই সময় তাঁকে খেলায় একেবারে নিমজ্জিত দেখিয়েছে। একদিকে তাই-এর প্রতিটি সামান্য ভুলের সুযোগও তিনি নিয়েছেন। আবার অন্যদিকে ভয়ঙ্কর সব স্ম্যাশ মারেন। তাই প্রতিরোধ গড়ে তুলতে চাইলেও একের পর এক লম্বা র্যালির শেষে জয়ের হাসি হেসেছেন সাইনাই। শেষ পর্যন্ত দ্বিতীয় গেমটি ২১-১৩ পয়েন্টে জেতেন সাইনা নেহওয়াল।
কিন্তু শেষ গেমে তাইয়ের সঙ্গে আর পেরে ওঠেননি ভারতীয় তারকা। একটা সময় পয়েন্ট ছিল ২-৭। সেখান থেকে পর পর ৯টি পয়েন্ট তুলে সাইনার ধরাছোঁয়ার বাইরে ২-১১ পয়েন্টে পৌঁছে যান বিশ্বের ১ নম্বর। সেখান থেকে ম্যাচে ফেরা অসম্ভব ছিল সাইনার পক্ষে। শেষ অবধি এই গেমের ফল দাঁড়ায় ২১-৬।
ধারে ভারে সাইনার থেকে অনেক এঘিয়ে ছিলেন চিনা তাইপেইয়ের তারকা। ২০১৩ সালের পর থেকে তাই জুর বিরুদ্ধে আর জিততে পারেননি সাইনা। তাঁদের মুখোমুখি লড়াইয়ের হিসেব এই ম্যাচের আগে ছিল তাই জুর পক্ষে ৬-১১। এই ম্যাচের আগে চলতি বছরে চার সাক্ষাতেই হেরেছিলেন ভারতীয় তারকা। শেষবার বিশ্বের ১ নম্বর ও ১০ নম্বর ব্যাডমিন্টন তারকা মুখোমুখি হয়েছিলেন জাকার্তায় এশিয়ান গেমসের সেমিফাইনালে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications