এশিয়ান বক্সিংয়ের ফাইনালে দারুণ লড়ে বিতর্কিত সিদ্ধান্তে হার অমিতের, রুপো শিবারও

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হলো গতবারের চ্যাম্পিয়ন অমিত পঙ্ঘলকে। ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর এবার এশিয়ান বক্সিংয়ে তিনি হারলেন উজবেকিস্তানের শাখোবিদিন জইরভের কাছে। রুদ্ধশ্বাস বাউট জইরভ জিতলেন ৩-২ ব্যবধানে।

এশিয়ান বক্সিংয়ের ফাইনালে হার অমিতের

টোকিও অলিম্পিক্সের আগে বিশ্বচ্যাম্পিয়ন জইরভের সঙ্গে গতবার এশিয়ান বক্সিং চ্যাম্পিয়ন তথা বিশ্ব চ্যাম্পিয়নশিপের রানার-আপ অমিত পঙ্ঘলের লড়াইয়ের দিকে সকলেরই নজর ছিল। ৫২ কেজি বিভাগের ফাইনালে প্রথম রাউন্ডে এগিয়ে যান জইরভ। দ্বিতীয় রাউন্ডে অবশ্য প্রতিপক্ষকে ভালোই অস্বসিতে ফেলে দেন অমিত। তৃতীয় রাউন্ডেও চোখে থাকা আঘাত থাকা সত্ত্বেও দারুণ বডি শটের মাধ্যমে ভালোই লড়াই চালান তিনি। এই রাউন্ডে বিচারকের রায়ও নিজের পক্ষে আনতে সক্ষম হন, তবে শেষরক্ষা করতে পারেননি ভারতের এই বক্সার।

যদিও স্প্লিট ভারডিক্টের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে ভারতীয় দলের তরফে। অমিত যেভাবে লড়েছেন তাতে তাঁকেই চ্যাম্পিয়ন বলে মনে করছে ভারতীয় বক্সিং মহল।

অমিতের পর শিবাকেও সন্তুষ্ট থাকতে হয়েছে রুপো জিতে। মঙ্গোলিয়ার বি চিঞ্জোরিগের কাছে ২-৩ ব্যবধানে পরাস্ত হয়েছেন শিবা থাপা। এই লড়াইটিও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়।

এবারের এশিয়ান বক্সিং চ্য়াম্পিয়নশিপেই ভারতের সেরা পারফরম্যান্স। নিশ্চিত হয়েছে ১৫টি পদক। এখনও অবধি একটিই সোনা পেয়েছেন পূজা রানি, মহিলাদের ৭৫ কেজি বিভাগে। গতকাল মেরি কম (৫১ কেজি), অনুপমা (৮১+ কেজি) ও টুর্নামেন্টে অভিষেক হওয়া লালবুয়াতসাইহি (৬৪ কেজি) রুপো জেতেন। সিমনরনজিৎ কৌর (৬০ কেজি), বিকাশ কৃষ্ণন (৬৯ কেজি), লভলিনা বর্জোহাইন (৬৯ কেজি), জেসমিন (৫৭ কেজি), সাক্ষী চৌধুরী (৬৪ কেজি), মণিকা (৪৮ কেজি), সাওইতি (৮১ কেজি) ও বরিন্দর সিং (৬০ কেজি) ব্রোঞ্জ জেতেন। অতিমারি পরিস্থিতিতে অনুশীলন ব্যাহত না হলে ভারতীয়রা আরও ভালো পারফর্ম করতে পারতেন বলে ভারতীয় দলের কোচিং স্টাফেদের তরফে দাবি করা হয়েছে। ২০১৯ সালে ভারত এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে ১৩টি পদক পেয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+