Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tokyo Paralympics: হাই জাম্পে প্যারালিম্পিক কেরিয়ারের দ্বিতীয় পদক মারিয়াপ্পানের, শরদের ব্রোঞ্জ

টোকিও প্যারালিম্পিকে ভারতের পদকের সংখ্যা বেড়েই চলেছে। এবার হাই জাম্পে টি ৬৩ ইভেন্টে এল জোড়া পদক। রিও অলিম্পিকে হাই জাম্পে সোনাজয়ী মারিয়াপ্পান থাঙ্গাভেলু টোকিওয় হাই জাম্পে রুপো জিতলেন। এই ইভেন্টেই ব্রোঞ্জ শরদের। তাঁদের এই সাফল্যের দৌলতে এবারের প্যারালিম্পিকে ভারতের পদকের সংখ্যা ডাবল ডিজিটে পৌঁছে গেল। ২০১৬ সালের রিও প্যারালিম্পিকে ভারত ২টি সোনা, ১টি রুপো ও ১টি ব্রোঞ্জ জিতেছিল, ছিল ৪৩ নম্বরে। টোকিও প্যারালিম্পিকে হাই জাম্পের ইভেন্টের পর ভারত ১০টি পদক জিতে পদক তালিকায় চলে আসে ৩০ নম্বরে। ভারতের ঝুলিতে এসেছে ২টি সোনা. ৫টি রুপো ও তিনটি ব্রোঞ্জ।

হাই জাম্পে জোড়া পদক

২০১৬ সালের ৯ সেপ্টেম্বর রিও প্যারালিম্পিকে টি ৪২ হাই জাম্পে সোনা জিতেছিলেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু। এই ইভেন্টেই ব্রোঞ্জ জিতেছিলেন বরুণ সিং ভাটি। এবারও হাই জাম্পে টি ৬৩ ইভেন্ট থেকে জোড়া পদক ভারতের দখলে এল। মারিয়াপ্পান জিতলেন রুপো, ব্রোঞ্জ শরদ কুমার। মারিয়াপ্পান থাঙ্গাভেলু ১.৮৬ মিটার উচ্চতা পার করতে সক্ষম হন। এই বিভাগে সোনাজয়ী আমেরিকান স্যাল গ্রেউই ১.৮৮ মিটার উচ্চতা পেরোন তাঁর তৃতীয় প্রয়াসে। শরদ কুমার ব্রোঞ্জ জেতেন ১.৮৩ মিটার উচ্চতা অতিক্রম করে। বরুণ সিং ভাটি শেষ করেন সপ্তম স্থানে (১.৭৭ মিটার)। মারিয়াপ্পান ও শরদকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর প্রমুখ।

মারিয়াপ্পানের জোড়া পদক

মারিয়াপ্পানের ধারাবাহিকতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৬ সালের প্যারালিম্পিকে সোনার পর এবার রুপো জিতে তিনি নজির গড়লেন। রিওতে তিনি প্যারালিম্পিকে সোনা জিতেছিলেন ১২ বছরের খরার অবসান ঘটিয়ে। ২০১৭ সালে মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে ভারত সরকার। ওই বছরই তিনি অর্জুন পুরস্কারও পান। গত বছর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন তামিলনাড়ুর এই প্যারা-অ্যাথলিট। সালেম জেলার পেরিয়াবড়াগামপত্তি গ্রামে জন্ম মারিয়াপ্পান থাঙ্গাভেলুর। তাঁরা ছয় ভাই-বোন। বাবা পরিবার ছেড়ে চলে যাওয়ায় থাঙ্গাভেলুদের সিঙ্গল মাদার হিসেবেই বড় করেছেন তাঁর মা। কখনও ইটভাটায় শ্রমিকের কাজ করেছেন, কখনও বিক্রি করেছেন সব্জি। মারিয়াপ্পান থাঙ্গাভেলু ৫ বছর বয়সে হেঁটে স্কুলে যাওয়ার সময় তাঁকে ধাক্কা মেরেছিল একটি বাস। চালক ছিলেন মদ্যপ অবস্থায়। হাঁটুর নীচের অংশ বাসের চাকায় পিষ্ট হয়। এরপরও মাধ্যমিক উত্তীর্ণ হন মারিয়াপ্পান। তিনি বলে থাকেন, সুস্থ-সবল ব্যক্তিদের চেয়ে তিনি কোনও অংশে কম নন। এই মনের জোরকে সম্বল করে তিনি ফের আন্তর্জাতিক আসরে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখলেন। পরপর দুটি প্যারালিম্পিকে জোড়া পদক জিতে।

ভলিবল থেকে হাই জাম্পে

ভলিবল থেকে হাই জাম্পে

মারিয়াপ্পান ছাত্রাবস্থায় ভলিবল খেললেও ফিজিক্য়াল এডুকেশন ইনস্ট্রাক্টরের পরামর্শে হাই জাম্প শুরু করেন। ১৪ বছর বয়সে প্রথম প্রতিযোগিতায় সকলের সঙ্গে অংশ নিয়ে তিনি দ্বিতীয় হন। ক্লাসের বন্ধু-সহ সকলের উৎসাহে এরপর হাই জাম্প চালিয়ে যেতে থাকেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু। ২০১৩ সালে ইন্ডিয়ান ন্যাশনাল প্যারা অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে তাঁর পারফরম্যান্স নজর কাড়ে কোচ সত্যনারায়ণের। ২০১৫ সাল থেকে মারিয়াপ্পানকে তিনি প্রশিক্ষণ দিতে শুরু করেন বেঙ্গালুরুতে। ২০১৬ সালে তিউনিসিয়ায় আইপিসি গ্রাঁ প্রি-তে ১.৭৮ মিটার বা ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতা পেরিয়ে তিনি রিও প্যারালিম্পিক্সে অংশগ্রহণের ছাড়পত্র পান। ১.৮৯ মিটার বা ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতা পেরিয়ে তিনি টি ৪২ ইভেন্টে সোনা জেতেন। ২০১৯ সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি ব্রোঞ্জ জেতেন।

প্যারালিম্পিকে পাটনার শরদের প্রথম পদক

ভারতকে টি ৪২ হাই জাম্প ইভেন্টে ব্রোঞ্জ এনে দিয়েছেন পাটনার বাসিন্দা শরদ কুমার। তিনি বিশ্বের এক নম্বর হাই জাম্পারও হয়েছিলেন একটা সময়। ২০১০ সালে গুয়াংঝৌয়ে এশিয়ান প্যারা গেমসে অভিষেক। ১২ বছরের এশিয়ান রেকর্ড ভেঙে তিনি ২০১৪ সালের এশিয়ান প্যারা গেমসে টি ৪২ হাই জাম্প ইভেন্টে জেতেন সোনা। ওই বছরই এপ্রিলে মালয়েশিয়ান ওপেন প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্সের সুবাদে ১৯ বছর বয়সে হয়েছিলেন বিশ্বের এক নম্বর প্যারা হাই-জাম্পার। রিও প্যারালিম্পিকে ষষ্ঠ স্থানে শেষ করেছিলেন। ২০১৭ সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জেতেন। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান প্যারা গেমসে তিনি নিজের রেকর্ড ভেঙে ফের সোনা জেতেন, এবার তিনি অতিক্রম করেছিলেন ১.৯০ মিটার উচ্চতা যা নতুন গেম রেকর্ড তথা কন্টিনেন্টাল রেকর্ড। ২০১৭ বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সেও তিনি রুপো জিতেছিলেন।

ওষুধ-শাপ কাটিয়ে অবশেষে ব্রোঞ্জ

তবে ওষুধের কারণে তিনি যেমন স্বাভাবিক চলনক্ষমতা হারিয়েছেন, তেমনই এই ওষুধই তাঁকে লন্ডন প্যারালিম্পিকে নামতে দেয়নি। ২ বছর বয়সে স্থানীয় টিকাকরণ কেন্দ্র থেকে পোলিও টিকা নিয়েছিলেন, যা ভেজাল থাকায় শরদের পা প্যারালাইজড হয়ে গিয়েছিল। ফলে স্বাভাবিকভাবে হাঁটাচলা করা বন্ধ হয়ে যায়। কিন্তু মনের জোরকে সম্বল করে ক্রীড়াক্ষেত্রে নিজের প্রতিভা বিকশিত করতে থাকেন। লন্ডন প্যারালিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জনের পরও তিনি প্যারালিম্পিকে নামতে পারেননি তাঁর নমুনায় নিষিদ্ধ ওষুধের উপস্থিতি মেলায়। ২০১৪ সালে প্যারা এশিয়ান গেমসে কামব্যাক করে ফের বিশ্বের এক নম্বর হন। ২০১৫ সাল থেকে মারিয়াপ্পানের মতো শরদও কোচ সত্যনারয়ণের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেন। ভারত সরকারের টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের অধীনে আসার পর তিনি ২০১৭ সাল থেকে প্রশিক্ষণ নিতে থাকেন ইউক্রেনে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+