World Para Athletics Championships: বিশ্ব অ্যাথলেটিক্সে রেকর্ড গড়লেন ভারতের দীপ্তি, সঙ্গে জিতলেন সোনার পদকও

ভারতীয় অ্যাথলেটিক্সে ইতিহাস সৃষ্টি করলেন দীপ্তি জীবনজি। জাপানের কোবেতে অনুষ্ঠিত বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা এনে দিলেন ভারতীয় এই মহিলা অ্যাথলিট। সেই সঙ্গে রেকর্ডও গড়লেন দীপ্তি। মহিলাদের ৪০০ মিটার টি২০ বিভাগে সোনার পদক জিতলেন দীপ্তি জীবনজি । শুধু সোনা জয় নয় ৫৫.০৬ সেকেন্ড সময়ের মধ্যে রেস শেষ করে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসরে বিশ্ব রেকর্ডও করেছেন দীপ্তি।

এরআগে ফাইনালে উঠার পথেও একটি রেকর্ড গড়েন দীপ্তি। ফাইনাভলের যোগ্যতা অর্জন পর্বের রেসটি ৫৬.১৮ সেকেন্ডে শেষ করে এশিয়ার মধ্যে রেকর্ড সৃষ্টি করেন ভারতীয় এই অ্যাথলিট। সেই সঙ্গে প্যারিসের প্যারালিম্পিকে টিকিট নিশ্চিত করেন।

বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এরআগের সংস্করনে ভারত ১০টি পদক জিতেছিল। এবার এখনও পর্যন্ত চারটি পদক এসেছে ভারতের ঝুলিতে। একটি করে ‌সোনা ও রুপো এবং দুটি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা।

প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে টি২০ ক্যাটাগরি এমন ক্রীড়াবিদদের জন্য যাদের মানসিক প্রতিবন্ধকতা রয়েছে। যোগেশ কাঠুনিয়া তারপর পুরুষদের এফ৫৬ বিভাগে ডিসকাস থ্রোতে ৪১.৮০ মিটারের প্রচেষ্টায় রুপোর পদক জিতেছেন

এফ৫৬ বিভাগটি সেই ক্রীড়াবিদদের জন্য যারা মাঠের ইভেন্টে বসে থাকা অবস্থান থেকে প্রতিদ্বন্দ্বিতা করে। বিচ্ছেদ এবং মেরুদন্ডের আঘাত সহ বিভিন্ন ক্রীড়াবিদ এই শ্রেণীতে প্রতিদ্বন্দ্বিতা করে।

রবিবার, নিষাদ কুমার (টি৪৭ হাই জাম্প) এবং ২০০ মিটাররেদৌড়বিদ প্রীতি পাল (টি৩৫ ২০০ মিটার দৌড়) যথাক্রমে রৌপ্য এবং ব্রোঞ্জ জিতেছেন। চ্যাম্পিয়নশিপ চলবে ২৫ মে পর্যন্ত। আগামী কয়েক মাস পরেই প্যারিসে বসছে অলিম্পিকের আসর। আগামী ২৬ জুলাই থেকে ১১ অগাস্ট পর্যন্ত হবে অলিম্পিক। এরপরই শুরু হবে প্যারালিম্পিক। ২৮ অগাস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত হবে এই প্রতিযোগিতা।

প্যারিসের প্যারালিম্পিকে যোগ্যতা অর্জন পর্বের জন্য এই প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই প্রতিযোগিতা থেকেই প্যারালিম্পিকের টিকিট নিশ্চিত করতে হবে অ্যাথলিটদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+