টোকিও অলিম্পিকের তিরন্দাজিতে শেষ আটে দীপিকা ও প্রবীণ
টোকিও অলিম্পিকের মিক্সড ইভেন্ট তিরন্দাজির শেষ আটে পৌঁছালেন দীপিকা কুমারী ও প্রবীণ যাদব। চাইনিজ তাইপের জুটিকে ৫-৩ ব্যবধানে হারিয়েছেন তাঁরা।

শেষ চারে পৌঁছানোর লড়াই অবশ্য কঠিন দীপিকাদের সামনে। কারণ, শীর্ষে থাকা কোরিয়ান তিরন্দাজদের চ্যালেঞ্জ সম্ভবত এবার সামলাতে হবে ভারতীয় জুটিকে। কোয়ার্টার ফাইনাল শুরু ভারতীয় সময় সকাল ১১টা ৪ মিনিট নাগাদ।
🔟 to win…
— World Archery (@worldarchery) July 24, 2021
Deepika Kumari delivers a victory for India in the first-ever mixed team match at the @Olympics.#ArcheryatTokyo #archery pic.twitter.com/x0JwjEdz4m
মিক্সড ইভেন্টে সম্প্রতি বিশ্বকাপ সোনা জেতা দীপিকা যাদব ও তাঁর স্বামী অতনু দাসের নামার কথা ছিল। কিন্তু ব্যৃাঙ্কিং রাউন্ডে অতনু ও তরুণদীপ রাইয়ের চেয়ে মহারাষ্ট্রের প্রবীণ যাদব এগিয়ে ছিলেন। নিয়ম অনুযায়ী, পুরুষ ও মহিলাদের মধ্যে ১ নম্বর তিরন্দাজরাই জুটি বাঁধেন মিক্সড ইভেন্টে। ফলে ভারতও ব্যতিক্রমের রাস্তায় হাঁটেনি। তাই অতনুর পরিবর্তে প্রবীণই জুটি বাঁধেন দীপিকার সঙ্গে। প্রথম সেট এক পয়েন্টের জন্য হারায় এক সময় ভারতের এই জুটি পিছিয়ে ছিল ১-৩ ব্যবধানে। সেখান থেকে দীপিকারা দারুণভাবে ঘুরে দাঁড়ান। পরের রাউন্ডে যেতে তৃতীয় সেট জিততেই হতো দীপিকাদের। মিক্সড ইভেন্টে ভারতের এই নতুন জুটি নিজেদের মধ্যে বোঝাপড়া দারুণ জায়গায় রেখে ৫-৩ ব্যবধানে জয় নিশ্চিত করেন। পদক নিশ্চিত করতে প্রত্যয়ী দীপিকা কুমারীও।
Kumari means business and the Indian mixed team is into the quarterfinals at the @Tokyo2020 @Olympics.#ArcheryatTokyo #archery pic.twitter.com/jQR10q4eSv
— World Archery (@worldarchery) July 24, 2021
কোয়ার্টার ফাইনালে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ ফেভারিট কোরিয়ানরাই। কোরিয়ান শুটাররা গতকাল ব্যৃাঙ্কিং রাউন্ডে দাপট দেখিয়ে শীর্ষ স্থানগুলি ধরে রেখেছেন। আজ কোরিয়ার তিরন্দাজরা বাংলাদেশের বিরুদ্ধে নামবেন। সেই মোকাবিলায় জিতলে শেষ চারে ওঠার লড়াই হবে কোরিয়া ও ভারতের মধ্যেই। অলিম্পিকে এবারই প্রথম যোগ হয়েছে তিরন্দাজির মিক্সড ইভেন্ট।
#TeamIndia | #Tokyo2020 | #Archery
— Team India (@WeAreTeamIndia) July 24, 2021
Mixed Team 1/8 Eliminations Results @DeepikaKumari and @pravinarcher Jadhav advance to the next round as they get past Chinese Taipei with a 5-3 score! #EkIndiaTeamIndia #Cheer4India pic.twitter.com/QWSwy7Uunn












Click it and Unblock the Notifications