ভারত থেকে প্রথম জিমন্যাস্টিক বিচারক পেতে চলেছে অলিম্পিক, টোকিওয় ইতিহাস রচনা
ভারত থেকে প্রথম জিমন্যাস্টিক বিচারক পেতে চলেছে অলিম্পিক, টোকিওয় ইতিহাস রচনা
ভারত থেকে প্রথম জিমন্যাস্টিক বিচারক পেতে চলেছে অলিম্পিক। টোকিওতেই রচিত হতে চলেছে এই ইতিহাস। যা রচনা করতে চলেছে দীপক কাবরা। পুরুষদের আর্টিস্টিক জিমন্যাস্টিক ইভেন্টে তাঁকে বিচারকের আসনে বসতে দেখা যাবে। নিজের এই সাফল্য উচ্ছ্বসিত কাবরা। টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন জিমন্যাস্ট দীপা কর্মকার।

৩৩ বছর বয়সী মহারাষ্ট্রের এই জিমন্যাস্টিক বিচারকের শুরুটা খানিকটা দেরিতেই হয়েছিল। ১২ বছর বয়সে জিমন্যাস্ট হওয়ার ট্রেনিং শুরু করেছিলেন দীপক কাবরা। জানিয়েছেন যে ২০০০ সুরাতে থাকার সময় তাঁর ট্রেনিং শুরু হয়েছিল। পরিকাঠামো ততটা উন্নত না হওয়ায় নিজেকে তৈরি করতে তাঁকে বাধা পেতে হয়েছিল বলেও জানিয়েছেন কাবরা। সেসবের মধ্যেও ২০০৭ সালের জাতীয় গেমসের জিমন্যাস্টিক ইভেন্টে তিনি অংশ নিয়েছিলেন। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত গুজরাতের রাজ্য চ্যাম্পিয়নও ছিলেন কাবরা।
দেশের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখলেও তা পূরণ হয়নি। এরপরই ওই ক্রীড়া বিচারক হয়ে যান কাবরা। ২০১০ সালের কমনওয়েলথ গেমসে তাঁকে এই ভূমিকায় প্রথমবার দেখা যায়। প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান গেমস (২০১৪) ও যুব অলিম্পিকে জিমন্যাস্টিক বিচারক হওয়ার সুযোগ পান কাবরা। ২০১৮ সালের এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং যুব অলিম্পিকেও তাঁকে একই ভূমিকায় দেখতে পাওয়া যায়।
First Indian ever to get selected to Judge Gymnastics at an Olympic Games! 👏
— Dipa Karmakar (@DipaKarmakar) July 11, 2021
Congratulations Deepak Kabra bhaiya for this wonderful accomplishment and best wishes for #Tokyo2020 pic.twitter.com/niK2H5kgAF
সবচেয়ে তরুণ হিসেবে ২০১০ কমনওয়েলথ গেমসে বিচারক হওয়ার সুযোগ পেয়েছিলেন দীপক কাবরা। এরপর থেকে মোট ২০টি আন্তর্জাতিক ইভেন্টে তাঁকে সফলভাবে একই ভূমিকা পালন করতে দেখা যায়। ১২ বছর ধরে কঠিন পরিশ্রম করে অলিম্পিকে পৌঁছতে পেরে তিনি পরিতৃপ্ত বলে জানিয়েছেন দীপক।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications