৪০০ মিটার হার্ডলসে বিশ্বরেকর্ড মার্কিন তরুণীর
ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অনন্য নজির মার্কিন তরুণীর। ৪০০ মিটার হার্ডলসে বিশ্বরেকর্ড করলেন ডালিলাহ মহম্মদ। রবিবার ইউ এস চ্যাম্পিয়নশিপের শেষ দিনে মেয়েদের হার্ডলে রেকর্ড ডালিলাহ'র।
ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অনন্য নজির মার্কিন তরুণীর। ৪০০ মিটার হার্ডলসে বিশ্বরেকর্ড করলেন ডালিলাহ মহম্মদ। রবিবার ইউ এস চ্যাম্পিয়নশিপের শেষ দিনে মেয়েদের হার্ডলসে রেকর্ড ডালিলাহ'র। ২৯ বছরের মহিলা অ্যাথলিট ৪০০ মিটার হার্ডলসে ৫২.২০ সেকেন্ড সময় নিয়েছেন।
এর আগে ২০০৩ সালে ৪০০ মিটার হার্ডলসে রাশিয়ান অ্যাথলিট উলিয়া পেকনকিনা ৫২.৩৪ সেকেন্ড সময় নিয়েছিলেন। রবিবার তাঁর থেকে ০.১৪ সেকেন্ড সময় সময় নিয়ে ১৬ বছর পুরনো রেকর্ড ভাঙলেন ডালিলাহ।
নতুন রেকর্ড গড়ে মহিলা অ্যাথলিট বলেন, 'নিজের পারফর্ম্যান্সে আমি নিজেই স্তম্ভিত! এই সাফল্যের জন্য কোচের প্রতি আমি কৃতজ্ঞ। ফোকাস ধরে রেখে তাঁর অধীনেই আমি প্রতিদিন নিজেকে অনুশীলনের মধ্যে দিয়ে তৈরি করেছি।'
Dalilah Muhammad breaks the 400m hurdles world record. pic.twitter.com/vldGRMkVAY
— Nick Zaccardi (@nzaccardi) July 29, 2019
Dalilah Muhammad WORLD RECORD IN THE 400MH!!!!!!!
Dalilah Muhammad 52.20 🥇
Sydney McLaughlin 52.88 🥈
Ashley Spencer 53.11 🥉 pic.twitter.com/69gWXpBnO9
— FloTrack (@FloTrack) July 29, 2019
Click it and Unblock the Notifications