Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রো কবাডিতে নতুন বছরের প্রথম তিনটি ম্যাচই ড্র! আটকে গিয়েও শীর্ষস্থানেই রইল দাবাং দিল্লি

প্রো কবাডিতে নতুন বছরের প্রথম দিনে আজ ছিল তিনটি ম্যাচ। তিনটি ম্যাচই ড্র হলো। এদিন প্রথম খেলাটি ছিল ইউপি যোদ্ধা ও ইউ মুম্বার মধ্যে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় বেঙ্গালুরু বুলস ও তেলুগু টাইটান্স। তৃতীয় ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দাবাং দিল্লি কেসির প্রতিপক্ষ ছিল তামিল থালাইভাস। তিনটি ম্যাচ ড্র হওয়ায় শীর্ষস্থানই ধরে রাখল দাবাং দিল্লি কেসি।

প্রো কবাডিতে আজ ড্রয়ের হ্যাটট্রিক, শীর্ষে দাবাং দিল্লি

বেঙ্গালুরুর শেরাটন গ্র্যান্ড হোয়াইটফিল্ডে ইংরেজি নতুন বছরের প্রথম ম্যাচে প্রো কবাডিতে ইউ মুম্বা ও ইউপি যোদ্ধা ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়। খেলার ফর ২৮-২৮। প্রথমার্ধে কিছুক্ষণ ইউপি যোদ্ধা এগিয়ে থাকলেও বিরতিতে ইউ মুম্বা এগিয়ে যায় ১৬-১৩ ব্যবধানে। দ্বিতীয়ার্ধেও ইউ মুম্বা বেশিরভাগ সময়টাই এগিয়ে ছিল। কিন্তু শেষের দিকে সুরিন্দর গিল ও সুমিতের পারফরম্যান্সের সুবাদে ম্যাচ টাই করতে সক্ষম হয় ইউপি যোদ্ধা। বেঙ্গালুরু বুলস ও তেলুগু টাইটান্স ম্যাচের ফল ৩৪-৩৪। দাবাং দিল্লি কেসি ও তামিল থালাইভাস ম্যাচ শেষ হয় ৩০-৩০ ব্যবধানে।

প্রো কবাডির পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে দাবাং দিল্লি কেসি, ৫ ম্যাচের শেষে তাদের পয়েন্ট ২১। দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু বুলসের ৫ ম্যাচে রয়েছে ১৮ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা ইউ মুম্বার ৫ ম্যাচে রয়েছে ১৭ পয়েন্ট। পাঁচে থাকা তামিল থালাইভাসের পয়েন্ট ৫ ম্যাচে ১৪।

ইউপি যোদ্ধা রয়েছে ষষ্ঠ স্থানে, তাদের পয়েন্ট ৫ ম্যাচে ১৩। তেলুগু টাইটান্স রয়েছে দশম স্থানে। ৪ ম্যাচে তাদের ঝুলিতে ৮ পয়েন্ট। আগামীকাল প্রো কবাডিতে দুটি ম্যাচ রয়েছে। গুজরাট জায়ান্টস খেলবে হরিয়ানা স্টিলার্সের বিরুদ্ধে। পরের ম্যাচে পুনেরি পল্টনের সামনে বেঙ্গালুরু বুলস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+