দুর্দান্ত দুটি প্রো কবাডি ম্যাচে জয় ছিনিয়ে নিল দাবাং দিল্লি ও পুনেরি পল্টন

দুর্দান্ত দুটি প্রো কবাডি ম্যাচে জিতল দাবাং দিল্লি ও পুনেরি পল্টন

দুর্দান্ত দুটি প্রো কবাডি ম্যাচের সাক্ষী থাকল অগাস্টের প্রথম সোমবার। প্রথম ম্যাচে দুর্ধর্ষ জয়পুর পিঙ্ক প্যান্থারের বিরুদ্ধে দাপুটে জয় পেল দাবাং দিল্লি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে গুজরাত ফর্চুন জায়ান্টসকে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে হারাল পুনেরি পল্টন।

দুর্দান্ত দুটি প্রো কবাডি ম্যাচে জয় ছিনিয়ে নিল দাবাং দিল্লি ও পুনেরি পল্টন

পাটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজয় জয়পুর পিঙ্ক প্যান্থারের বিরুদ্ধে আন্ডার-ডগ হিসেবেই খেলতে নামে দাবাং দিল্লি। কিন্তু শুরু থেকেই পাশা পাল্টে দেন রাজধানীর দলের নবীন কুমাররা। ২১টি রেইড, ৮ ট্যাকেল পয়েন্টের পাশাপাশি ৪টি অল আউট ও ২টি অতিরিক্ত পয়েন্ট অর্জন করে দিল্লি। মোট ৩৫ পয়েন্ট নিয়ে খেলা শেষ করে তারা। অন্যদিকে জয়পুর পিঙ্ক প্যান্থারের ঝুলিতে যায় মাত্র ২৪ পয়েন্ট।

অন্য ম্যাচে পুনেরি পল্টন ও গুজরাত ফর্চুন জায়ান্টেসের মধ্যে লড়াই হয় সমানে সমানে। ম্যাচে দুই দলের তরফেই দুর্দান্ত কিছু রেইড ও ট্যাকেল মুভ দেখে দর্শকরা মুগ্ধ হন। শেষ মুহূর্তে বাজিমাত করে পুনেরি পল্টন। ৩৩-৩১ পয়েন্টে ম্যাচ জিতে নেন পবন কুমার, অমিত কুমাররা। ম্যাচে ১৫টি রেইড, ১৩টি ট্যাকেল পয়েন্ট অর্জন করতে সক্ষম হয় জয়ী দল। অন্যদিকে ২১টি রেইড পয়েন্ট পেয়েও ম্যাচ নিজেদের কব্জায় করতে পারেনি গুজরাত ফর্চুন জায়ান্টেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+