প্রো কবাডি লিগে তামিল থালাইভাসকে পর্যুদস্ত করল দাবাং দিল্লি
প্রো কবাডি লিগের ম্যাচে লিগ তালিকার অনেক নিচে থাকা তামিল থালাইভাসের বিরুদ্ধে দাপুটে জয় পেল ফার্স্ট বয় দাবাং দিল্লি।
প্রো কবাডি লিগের ম্যাচে লিগ তালিকার অনেক নিচে থাকা তামিল থালাইভাসের বিরুদ্ধে দাপুটে জয় পেল ফার্স্ট বয় দাবাং দিল্লি। প্রতিযোগিতা জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা রাজধানীর দলের সামনে কার্যত আত্মসমর্পণ করলেন রাহুল চৌধুরীরা। ১৬ পয়েন্টের ম্যাচ জিতলেন নবীন কুমাররা।

কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রবিবারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দাবাং দিল্লি ও তামিল থালাইভাস। ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্মক মূর্তি ধারণ করেন দিল্লির খেলোয়াড়েরা। শুরুতেই যে ব্যবধান তাঁরা তৈরি করেন, তা মেটাতে অক্ষম হন তামিল থালাইভাসের খেলোয়াড়েরা। ৫০-৩৪ পয়েন্টের ব্যবধানে ম্যাচ জেতে দাবাং দিল্লি।
ম্যাচে ৩২টি রেইড, ৮টি ট্যাকেল ও ৬টি অল আউট পয়েন্ট অর্জন করতে সক্ষম হয় দাবাং দিল্লি। অন্যদিকে তামিল থালাইভাসের ঝুলিতে যায় ২৭টি রেইড, ৩টি ট্যাকেল পয়েন্ট। ১৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে প্রো কবাডি লিগের পয়লা নম্বর স্থান নিজেদের দখলেই রেখেছে দাবাং দিল্লি। অন্যদিকে ১৪ ম্যাচে মাত্র ২৭ পয়েন্টে অবস্থান করা তামিল থালাইভাস প্রতিযোগিতা থেকে কার্যত ছিটকে গিয়েছে।












Click it and Unblock the Notifications