পাটনা পাইরেটসকে হারিয়ে ফের প্রো কবাডি লিগ তালিকার শীর্ষে দাবাং দিল্লি
পাটনা পাইরেটসকে ৪ পয়েন্টে হারিয়ে ফের প্রো কবাডি লিগ তালিকার এক নম্বর স্থানে উঠে এল দাবাং দিল্লি।
পাটনা পাইরেটসকে ৪ পয়েন্টে হারিয়ে ফের প্রো কবাডি লিগ তালিকার এক নম্বর স্থানে উঠে এল দাবাং দিল্লি। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৭৭। অন্যদিকে ম্যাচ হেরে প্রো কবাডি লিগ তালিকার নবম স্থানেই পড়ে রইল পাটনা পাইরেটস। ১৯ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪০।

তবে জয়পুরের সাওয়াই মানসিং ইন্ডোর স্টেডিয়ামে বৃহস্পতিবারের প্রথম ম্যাচে দুর্ধর্ষ দাবাং দিল্লিকে যথেষ্টই বেগ দেয় পাটনা পাইরেটস। ম্যাচে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ মুহূর্তের কয়েকটি দুর্দান্ত মুভে পাটনা পাইরেটসের থেকে নিজেদের ব্যবধান বাড়িয়ে নেয় রাজধানীর দল। ৪৩-৩৯ পয়েন্টে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়।
ম্যাচে ৩১টি রেইড পয়েন্ট দখল করে দাবাং দিল্লি। অন্যদিকে পাটনা পাইরেটসের ঝুলিতে যায় ২৭টি রেইড পয়েন্ট। ৮টি ট্যাকেল, ২টি অল আউট ও ২টি অতিরিক্ত পয়েন্টও যায় দাবাং দিল্লির ঝুলিতে। অন্যদিকে পাটনার ভাগ্যে জোটে ৬টি ট্য়াকেল, ৪টি অল আউট ও ২টি অতিরিক্ত পয়েন্ট।












Click it and Unblock the Notifications