প্রো কবাডিতে দাবাং দিল্লির মুখোমুখি পিঙ্ক প্যান্থার্স, বেঙ্গালুরুর মুখে পাটনা পাইরেটস
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে প্রথম ম্যাচে ফার্স্ট বয় দাবাং দিল্লির মুখোমুখি হচ্ছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। দ্বিতীয় ম্যাচে হোম টিম বেঙ্গালুরু বুলসের সঙ্গে পাটনা পাইরেটসের লড়াই।
বুধবার প্রো কবাডিতে দুটি দুর্দান্ত ম্যাচের সাক্ষী থাকতে চলেছে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে। প্রথম ম্যাচে ফার্স্ট বয় দাবাং দিল্লির মুখোমুখি হচ্ছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। দ্বিতীয় ম্যাচে হোম টিম বেঙ্গালুরু বুলসের সঙ্গে পাটনা পাইরেটসের লড়াইও উত্তেজক হতে চলেছে।

প্রথম ম্যাচ
প্রো কবাডিতে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ হারা দাবাং দিল্লি এই মুহূর্তে স্বপ্নের ফর্মে আছে। সেই তাদেরই হারিয়ে লিগ টেবিল জমিয়ে তুলতে বদ্ধপরিকর জয়পুর পিঙ্ক প্যান্থার্স।
|
লিগ টেবিলে অবস্থান
১১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে প্রো কবাডি লিগ তালিকার প্রথম স্থানে রয়েছে দাবাং দিল্লি। ১২ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট সংগ্রহ করা জয়পুর পিঙ্ক প্যান্থার্স রয়েছে পাঁচ নম্বর স্থানে।

দ্বিতীয় ম্যাচ
বুধবার সন্ধ্যায় শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে হোম টিম বেঙ্গালুরু বুলসের মুখোমুখি হচ্ছে পাটনা পাইরেটস। টু্র্নামেন্ট থেকে প্রায় ছিটকে যাওয়া দলকে হারিয়ে প্রো কবাডি লিগ তালিকার প্রথম তিনে প্রবেশ করতে মরিয়া বেঙ্গালুরু দলের খেলোয়াড়েরা।
|
লিগ তালিকায় অবস্থান
এই মুহূর্তে প্রো কবাডি লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে বেঙ্গালুরু বুলস। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। অন্যদিকে ১২ দলের এই টুর্নামেন্টের সর্বশেষ স্থানে অবস্থান করা পাটনা পাইরেটসের পয়েন্ট ১৯।












Click it and Unblock the Notifications