D Gukesh: বিশ্বচ্যাম্পিয়ন হয়েই পরবর্তী লক্ষ্য স্থির কার্লসেন-ভক্ত গুকেশের, লিরেনকে হারিয়ে কতটা লক্ষ্মীলাভ?

D Gukesh: দাবায় অষ্টাদশ বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ। ভারত থেকে দ্বিতীয়। বিশ্বনাথন আনন্দের পর। তামিলনাড়ু থেকেই দাবায় দেশের দুই বিশ্বচ্যাম্পিয়ন।

ছোট থেকে যে স্বপ্ন ধাওয়া করেছেন তা নিশ্চিত হলো সিঙ্গাপুরে। চতুর্দশ তথা শেষ গেম জেতায় গুকেশ চিনের ডিং লিরেনকে হারালেন ৭.৫-৬.৫ ব্যবধানে।

D Gukesh -

গুকেশ এদিন বলেন, বিশ্বচ্যাম্পিয়ন হওয়া আমার স্বপ্নের অনেকটা জুড়েই ছিল। এটা আমার কাছে বিরাট পদক্ষেপ। আমি খুব খুশি। কিন্তু আমার লক্ষ্য হলো, যতটা সম্ভব বেশি সময় ধরে শীর্ষে থাকা। আমার কেরিয়ার সবে শুরু। সামনের ১০ বছর গুরুত্বপূর্ণ।

গুকেশের কথায়, আমি যতদিন পারি খেলা চালিয়ে যাব। সুদীর্ঘ কেরিয়ার হবে বলে আশা রাখি। খুব, খুব উঁচুতে থাকতে চাই। বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মানেই আমি বিশ্বের সেরা প্লেয়ার হয়ে গেলাম। ম্যাগনাস কার্লসেন রয়েছেন।

কার্লসেনকে আইডল মানা গুকেশ বলেন, একজন এতটাই উঁচুতে রয়েছেন যে সেটা আমার কাছে খুব অনুপ্রেরণার বিষয়। সেটাই আমাকে সব কিছু ঠিকঠাক করার জন্য অনুপ্রাণিত করে। ম্যাগনাস যে উচ্চতায় পৌঁছেছেন আমিও সেখানেই পৌঁছতে চাই।

উল্লেখ্য, কার্লসেন দাবায় ষোড়শ বিশ্বচ্যাম্পিয়ন হন ২০১৩ সালে। বিশ্বনাথন আনন্দকে হারিয়ে। এরপর ২০১৪, ২০১৬, ২০১৮ ও ২০২১ সালে সফলভাবে খেতাব ধরে রেখেছিলেন। যদিও ২০২৩ সালে তিনি খেতাব দখলে রাখার চ্যালেঞ্জ থেকে নিজেকে সরিয়ে রাখেন। মোটিভেশনের অভাবের কথা জানিয়ে।

সদ্য প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ডিং লিরেনেরও প্রশংসা করেছেন গুকেশ। তিনি বলেন, লিরেন দাবায় অন্যতম সেরাদের একজন। ছন্দে ছিলেন না। তারপরও তিনি যেভাবে এই ম্যাচে লড়াই চালালেন তাতেই স্পষ্ট, তিনি সত্যিকারের চ্যাম্পিয়ন।

গুকেশের কথায়, কে কী বলবেন জানি না, আমার কাছে লিরেন সত্যিকারের বিশ্বচ্যাম্পিয়ন। গত ২ বছর ধরে তিনি ছন্দে নেই। এখানেই খেলার সময় সমস্যায় পড়ছিলেন। শারীরিকভাবেও সেরা জায়গায় ছিলেন না। কিন্তু সত্যিকারের চ্যাম্পিয়নের মতো লড়াই চালিয়েছেন। তাঁর ও তাঁর টিমের জন্য খারাপ লাগছে। দারুণ খেলেছেন। প্রতিপক্ষকে তাই ধন্যবাদ জানাব। লড়াই এই জায়গায় পৌঁছেছে প্রতিপক্ষ হিসেবে লিরেন ছিলেন বলেই।

দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গুকেশ ১.৩৫ মিলিয়ন মার্কিন ডলার জিতলেন প্রাইজমানি হিসেবে। ভারতীয় মুদ্রায় তা ১১.৪৫ কোটি টাকা। লিরেন পেলেন ১.১৫ মিলিয়ন মার্কিন ডলার পেলেন, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৯.৭৫ কোটি টাকা।

আড়াই মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারমূল্যের বিশ্ব দাবা প্রতিযোগিতায় প্রতিটি ক্ল্যাসিক্যাল গেম জিতলে মেলে ২ লক্ষ মার্কিন ডলার বা ১.৬৯ কোটি টাকা। গুকেশ তিনটি গেম জেতায় পেলেন ৬ লক্ষ মার্কিন ডলার বা ৫.০৭ কোটি টাকা। লিরেন জেতেন ২টি গেম। তিনি সে জন্য পেলেন ৪ লক্ষ মার্কিন ডলার বা ৩.৩৮ কোটি টাকা। বাকি ১.৫ মিলিয়ন মার্কিন ডলার দুজনের মধ্যে সমানভাবে ভাগ হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+