D Gukesh: সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে কয়েকদিনেই, অর্জিত অর্থ কীভাবে ব্যবহার করবেন? জানালেন গুকেশ
বিশ্ব দাবায় ইতিহাস সৃষ্টি করেছেন ডি গুকেশ। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কার জিতেছেন গুকেশ।
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কার পেয়েছেন গুকেশ। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১ কোটি ৪৫ লক্ষ টাকা অর্জন করেছেন। এমনকি নিজের রাজ্য থেকে পেয়েছেন আরও ৫ কোটি টাকা। ফলে কয়েক দিনের মধ্যেই গুকেশের আর্থিক সম্পত্তির পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। যদিও তাঁকে কর বাবদ অনেক টাকাই কেন্দ্রীয় সরকারের ঘরে জমা করতে হচ্ছে। বাকি টাকা নিয়ে কী করবেন? পরিকল্পনা প্রকাশ্যে আনলেন গুকেশ।

গুকেশের কথায়, প্রথমত, আমি আমার বাবা-মায়ের জন্য খুব খুশি। আমার জন্য তাঁদের অনেক সংগ্রাম করতে হয়েছে। তাঁরা অনেক ত্যাগ স্বীকার করেছেন যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। তাঁরা গুরুতর আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন, একটা সময় আমার বাবা-মায়ের বন্ধুরা, তাদের কলেজের সঙ্গীরা প্রবলভাবে সাহায্য করেছিলেন যখন আমরা আর্থিকভাবে লড়াই করছিলাম। তখন আমাদের আর্থিক সহায়তা করেছিলেন৷
অর্থ খরচ প্রসঙ্গে গুকেশ বলেন, আমার বাবা-মাকে খুব খুশিতে রাখতে চাই- এটা আমার কাছে অনেক কিছু। ব্যক্তিগতভাবে, আমি কখনই অর্থ সম্পর্কে খুব বেশি ভাবিনি, তবে আমি বুঝি এটি জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমি মনে করি এই আশ্চর্যজনক উপহারটি ঈশ্বর আমাদের দিয়েছেন। এই উপহার নিজেদের উন্নতি করতে ব্যবহার করব।
গুকেশের বাবা একজন ইএনটি ডাক্তার। কিন্তু বছরের বেশিরভাগ সময়ই ছেলের সঙ্গে থাকেন। ২০১৭-১৮ সালে তাদের কাছে টাকার পরিমাণ এত কম ছিল যে মা-বাবার বন্ধুরা গুকেশকে সাহায্য করেন.
মঙ্গলবার সন্ধ্যায় তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল গুকেশকে। চিপক স্টেডিয়ামে গুকেশের সংবর্ধনা সভার আয়োজন করা হয় তামিল সরকারের পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সহ সরকারের অন্য মন্ত্রী এবং উচ্চ পদস্থ আমলারা।












Click it and Unblock the Notifications