D Gukesh: ধোনিদের বিশ্বকাপ জয়ে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা, গুকেশের সাফল্যেও রয়েছে সেই একই মনোবিদের অবদান

আধুনিক খেলাধুলায় মনোবিদের ভূমিকা থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা রাখার কাজই নয় একইসঙ্গে মনের দিক থেকে শক্তিশালী রাখার কাজটা করেন তাঁরা। ভারতীয় খেলাধুলায় একজন মনোবিদের নাম খুবই শোনা যায়, প্যাডি আপটন।

ভারতের বিশ্বকাপ জয় হোক বা হকি দলের সাফল্যের নেপথ্যে একটি নাম বার বার উঠে আসে সেটা প্যাডি আপটন। দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ডি গুকেশ। তাঁর সাফল্যেও রয়েছে আপটনের অবদান। গত ছয় মাস ধরেই গুকেশের সঙ্গে কাজ করছেন এই বিখ্যাত মনোবিদ। ফলে গুকেশের সাফল্যে তাঁর অবদানও কম নয়।

ভারতীয় খেলাধুলা একটা দীর্ঘস্থায়ী প্রভাব রেখেছেন প্যাডি আপটন। এরআগে ২০১১ সালে ভারত একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জিতেছিল, সেই সময় টিম ইন্ডিয়ার মেন্টাল কন্ডিশনিং কোচ ছিলেন প্যাডি আপটন। ফলে ধোনিদের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল প্যাডির। সেই সময় ধোনি-কোহলিদের মানসিকভাবে চাঙ্গা রাখার কাজটা করেছিলেন প্যাডি।

শুধু ক্রিকেটে নয় প্যাডির অবদান আছে হকি দলের ঐতিহাসিক সাফল্যেও। ২০২০ টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতে ভারতীয় হকি দল। সেই বছর ভারতীয় হকি দলের সঙ্গে যুক্ত ছিলেন প্যাডি আপটন। তিনি শ্রীজেশদের মানসিকভাবে চাঙ্গা রাখার কাজটা সহজ ভাবেই করেছিলেন। ভারতীয় ক্রিকেট, হকির পর এবার দাবাতেও নিজের ছাপ রাখলেন প্যাডি আপটন।

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরক গুকেশ প্যাডি আপটন সম্পর্কে বলেছেন, গত ছয় মাসে প্যাডি আপটন আমাকে বিরাট সাহায্য করেছেন। যদিও তিনি আমার দাবা দলের অংশ নন, তবে এই যাত্রায় তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমার প্রতিপক্ষের ফর্ম এবং পদ্ধতির সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য সহায়তা দিয়েছেন কঠিন সময়ে কীভাবে স্নায়ুর চাপ ধরে রাখতে হবে সেই বিষয়ে সাহায্য করেছেন, মনোবিজ্ঞানী হিসেবে আমার সাফল্যে তাঁর ভূমনিকা অনস্বীকার্য।

অন্যদিকে গুকেশ সম্পর্কে আবার প্যাডি আপটন বলেছেন, 'যদি কেউ কোনও পরীক্ষায় ভালো নম্বর পেতে চায়, তা হলে ভালো করে পুরো বই পড়তে হয়। যে ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবে সে ভালো ফল করবে। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের খেতাব জেতার জন্য গুকেশের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, গুকেশ খুব ভালো প্রস্তুতি নিয়েছে. । গোটা বইটা অত্যন্ত খুঁটিয়ে পড়েছে। নিজের ঘুমের সঙ্গে আপোশ করেনি।

২০২২ সালের টি২০ বিশ্বকাপের আগে ভারতীয় টিমের মেন্টাল কন্ডিশনিং কোচের দায়িত্ব পেয়েছিলেন। সেবার যদিও সাফল্য দিতে পারেননি প্যাডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+