D Gukesh: আপনাদের সমর্থন আমার প্রাণশক্তি, চেন্নাইয়ে রাজকীয় অভ্যর্থনায় ভেসে বললেন গুকেশ
D Gukesh: বিশ্বনাথন আনন্দের পর ফের দাবায় বিশ্বচ্যাম্পিয়ন পেল তামিলনাড়ু। বিশ্বের সর্বকনিষ্ঠ হিসেহে বিশ্ব দাবার খেতাব জিতে আজই নিজের শহরে ফিরলেন দোম্মারাজু গুকেশ।
ডি গুকেশকে বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন কয়েক হাজার মানুষ। তামিলনাড়ু সরকার ও ভারতীয় দাবা ফেডারেশনের কর্তারাও স্বাগত জানালেন গুকেশকে।

চিনের ডিং লিরেনকে সিঙ্গাপুরে শেষ গেমে হারিয়ে খেতাব জেতেন গুকেশ। জয়ের ব্যবধান ছিল ৭.৫-৬.৫। গ্যারি কাসপারভের রেকর্ড ভেঙে গুকেশই বিশ্ব দাবার সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন। বিশ্ব খেতাব জয়ের লক্ষ্য পূরণ হওয়ার পর নিজেকে আইডল ম্যাগনাস কার্লসেনের উচ্চতায় নিয়ে যেতে চান গুকেশ।
আজ চেন্নাই বিমানবন্দরে অচেনা ছবির সাক্ষী থাকা গুকেশ বলেন, অসাধারণ লাগছে। আপনাদের সমর্থনই আমাকে প্রাণশক্তি জোগায়। বিশ্ব দাবার খেতাব জয় দারুণ অনুভূতি। উল্লেখ্য, টিনএজার গুকেশ প্রশিক্ষণ নিয়েছেন বিশ্বনাথন আনন্দের আকাদেমিতে। তাঁর এই সাফল্যে তাই কৃতিত্ব রয়েছে আনন্দেরও।
সর্বভারতীয় দাবা সংস্থার আধিকারিকদের পাশাপাশি গুকেশকে বরণ করে নিতে বিমানবন্দরে ছিলেন তামিলনাড়ু সরকারের স্পোর্টস ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিকরাও। দেখা গিয়েছে ভেলাম্মল বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও। গুকেশের সঙ্গে ছিলেন মা পদ্মাবতী ও বাবা রজনীকান্ত। ফুলে-মালায় বরণ করে নেওয়া হয় দাবার বিশ্বচ্যাম্পিয়নকে।
নৃত্যশিল্পীরাও উপস্থিত ছিলেন। গুকেশকে স্বাগত জানানোর ব্যানার নিয়েও নানা বয়সের ক্রীড়াপ্রেমীরা বিমানবন্দরে পৌঁছেছিলেন। গুকেশের জন্য বিরাট অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। তাঁকে তামিলনাড়ুর এসডিএটি-র তরফে শাল পরিয়ে বরণ করা হয় বিমানবন্দরে।
গুকেশকে বাড়ি অবধি পৌঁছে দিতে ছিল সুসজ্জিত গাড়ি। তাতে লেখা এইট্টিন অ্যাট এইট্টিন। এতে বোঝানো হয়েছে, ১৮ বছরেই দাবায় ১৮তম বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ। বিশ্ব দাবা প্রতিযোগিতার শেষ দিনে গুকেশের সঙ্গেই হাজির ছিলেন তাঁর বাবা-মা। জানা গিয়েছে, অফিসিয়াল ফোটোশ্যুটের সময় গুকেশ জানিয়েছিলেন, তিনি খেতাব না জেতা অবধি ট্রফি স্পর্শ করবেন না। প্রত্যয়ী গুকেশ সেই লক্ষ্য়ও পূরণ করেছেন সিঙ্গাপুরে ঐতিহাসিক সাফল্যের মাধ্যমে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications