ব্যাডমিন্টনের মিক্সড টিম কমনওয়েলথে প্রথমবার সোনা এনে দিল ভারতকে


 ভারতের ব্যাডমিন্টন দল সম্মিলিত প্রচেষ্টায় কমনওয়েলথের পঞ্চম দিতে বহুপ্রতূক্ষিক সোনা এনে দিল ভারতকে।

ভারতের ব্যাডমিন্টন দল সম্মিলিত প্রচেষ্টায় কমনওয়েলথের পঞ্চম দিতে বহুপ্রতীক্ষিত সোনা এনে দিল ভারতকে। এই প্রথমবার সাইনা নেহওয়াল, কিদম্বী শ্রীকান্তরা সোনা ঘরে তুললেন। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অশ্বিনী পোন্নাপ্পা, সাত্ত্বিক রঙ্কিরেড্ডি, কিদম্বী শ্রীকান্ত ও সাইনা নেহওয়ালরা একসঙ্গে অসাধারণ খেলে ৩-১ ব্যবধানে জিতে সোনা নিশ্চিত করলেন।

ব্যাডমিন্টনের মিক্সড টিম কমনওয়েলথে প্রথমবার সোনা এনে দিল ভারতকে

এই প্রথম কমনওয়েলথে ব্যাডমিন্টনে ভারত সম্মিলিত সোনা পেল। খেলোয়াড়দের পিছনে যিনি দ্রোণাচার্যের মতো দাঁড়িয়ে জিততে সাহায্য করলেন তিনি আর কেউ নন, পুল্লেলা গোপীচাঁদ। শ্রীকান্ত, সাইনারা সকলেই তাঁর প্রশিক্ষণেই ইতিহাস তৈরি করলেন।

রঙ্কিরেড্ডি ও পোন্নাপ্পা জুটি বেঁধে পেং সুন চ্যাং ও লিউ ইঙ্গ গোহকে ২১-১৪, ১৫-২১ ও ২১-১৫ ব্যবধানে হারান।

এরপরে কিদম্বী শ্রীকান্ত লি চং উইকে ২১-১৭ ও ২১-১৪ ব্যবধানে হারান। এই নিয়ে পঞ্চম সাক্ষাতে প্রথমবার লি-কে হারালেন শ্রীকান্ত।

২-০ এগিয়ে থেকে তৃতীয় ম্যাচে জিতলেই সোনা নিশ্চিত হবে এমন অবস্থায় ভারতের রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি ১৫-২১, ২০-২২ ব্যবধানে হেরে যান শেম গোহ ও উই কিয়ং জুটির কাছে।

যার ফলে শেষ ম্যাচে সমস্ত ফোকাস ছিল সাইনা নেহওয়ালের উপরে। যদিও তিনি হতাশ করেননি। সোনিয়া চেহ-কে ২১-১১, ১৯-২১ ও ২১-৯ ব্যবধানে হারিয়ে তিনি দেশকে সোনার পদক এনে দেন।

শ্রীলঙ্কা, পাকিস্তান, স্কটল্যান্ড মরিশাস ও সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+