দ্বিতীয় ম্যাচেই হারতে হারতে ড্র করল রিয়াল, জোড়া গোল অ্যাসেনসিও-র

দ্বিতীয় ম্যাচেই আটকে গেল রিয়াল মাদ্রিদ, পিছিয়ে থেকে শেষ মুহূর্তের গোলে মিলল এক পয়েন্ট 

মরশুমের শুরুটা সুপার কাপ জিতে দারুণ করেছিল রিয়াল মাদ্রিদ। অথচ লা লিগার দ্বিতীয় ম্যাচেই হারতে হারতে বেঁচে গেল তারা।

প্রথম ম্যাচের মত এদিনও অবশ্য মাঠে নামেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে তাই বেল বেঞ্জিমা, অ্যাসেনসিওকে দিয়েই আক্রমণ সাজিয়েছিলেন জিদান। তবে রোনাল্ডোর বিকল্প অ্যাসেনসিও এদিন দুরন্ত পারফরমেন্স করেন। জোড়া গোল কর ম্যাচের হার ঠেকান তিনিই।

দ্বিতীয় ম্যাচেই হারতে হারতে ড্র করল রিয়াল, জোড়া গোল অ্যাসেনসিও-র

১০ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন অ্যাসেনসিও। ১৮ মিনিটে ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান কার্লোস সোলের। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিটে কান্ডোগোবিয়ার গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। আক্রমণ শানিয়েও ভ্যালেন্সিয়ার গোলদুর্গের সামনের রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় রিয়াল। কিন্তু ৮৮ মিনিটে দুরন্ত গোল করে রিয়ালের হয়ে সমতায় ফেরান সেই অ্যাসেনসিও।

দ্বিতীয় ম্যাচেই হারের বদলে অন্তত ড্র করে এক পয়েন্ট ঘরে তুলতে পারে জিদানের ছেলেরা। এদিন ড্র করে লা লিগা টেবলের পাঁচ নম্বরে নেমে গেল রিয়াল মাদ্রিদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+