টোকিও অলিম্পিকে চওড়া করোনার থাবা, গেমস ভিলেজে ২ জন-সহ আক্রান্ত ৩ অ্যাথলিট

করোনা পরিস্থিতিতে এক বছর পিছিয়ে ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক। জাপানের বিভিন্ন প্রান্তে করোনা পরিস্থিতিতে অলিম্পিক আয়োজন নিয়ে প্রতিবাদ অব্যাহত থাকলেও আয়োজকদের তরফে বারবার আশ্বাস দেওয়া হচ্ছিল, সবদিক সুরক্ষিত রেখেই নিরাপদভাবে অলিম্পিক আয়োজন করা সম্ভব হবে। যদিও গেমস ভিলেজে অ্যাথলিট, কোচ ও সাপোর্ট স্টাফদের সংখ্যা বাড়তেই বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণও।

করোনার থাবা চওড়া

করোনার থাবা চওড়া

গতকালই আয়োজকদের তরফে জানানো হয়েছিল, গেমস ভিলেজে এক অ্যাথলিট করোনা আক্রান্ত হয়েছেন। আজ করোনা পজিটিভ অ্যাথলিটের সংখ্যা বেড়ে হয়েছে ৩। নতুন যে দুই অ্যাথলিট করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের একজন অবশ্য গেমস ভিলেজে প্রবেশ করেননি। টোকিওতে পৌঁছানোর পর যে করোনা পরীক্ষা হচ্ছে তাতেই এক অ্যাথলিটের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ফলে গেমস ভিলেজে থাকা দুই অ্যাথলিট এখনও অবধি কোভিড পজিটিভ।

গেমস ভিলেজে আক্রান্ত বাড়ছে

গেমস ভিলেজে আক্রান্ত বাড়ছে

টোকিও অলিম্পিক গেমসের সঙ্গে জড়িত মোট ১৪ জনের নতুন করে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। ১ জুলাই থেকে আজ অবধি ধরলে গেমসের সঙ্গে জড়িত মোট ৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। টোকিওতে পৌঁছানোর পর দক্ষিণ কোরিয়ার একজন অলিম্পিক কমিটির সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। ২০০৪ সালে রিউ সিয়াং মিন টেবিল টেনিসে সোনা জিতেছিলেন। নারিতা বিমানবন্দরে পৌঁছানোর পর যে করোনা পরীক্ষা হয়েছিল তাতে বর্তমানে আইওসি-র অ্যাথলিটস কমিশনের সদস্য সেই রিউয়ের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

এসে গিয়েছে মোকো

এসে গিয়েছে মোকো

এরই মধ্যে চলছে অলিম্পিক উদ্বোধনের প্রস্তুতিও। টোকিওতে পৌঁছে গিয়েছে মোকো। ১০ মিটার লম্বা ওই পুতুলটি নিয়ে অনুষ্ঠান পরিবেশন করবেন পারফর্মাররা, টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকে। বিশালাকৃতি পুতুলটিকে দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। তোহুকু থেকে এটি আনা হয়েছে, তৈরি করেছে শিশুরা। এর মাধ্যমে তোহুকুর পুনর্গঠন, সেখানকার সংস্কৃতি তুলে ধরবে মোকো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+