করোনার গ্রাসে বিশ্ব: বিদেশে আটকে বিশ্বনাথন আনন্দ, সংক্রমণ থেকে বাঁচতে আইসোলেশনে

করোনায় বিদেশে আটকে বিশ্বনাথন আনন্দ, সংক্রমণ থেকে বাঁচতে আইসোলেশনে

করোনার সংক্রমণ থেকে বাঁচতে নিজেকে আইসোলেশনে রাখলেন ভারতীয় দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। এই মুহূর্ত খেলার কারণে জার্মানিতে রয়েছেন আনন্দ। চিনের পর করোনা থাবায় ইউরোপ এখন স্তব্ধ। করোনার প্রকোপ থেকে বাঁচতে ইউরোপের প্রতিটি দেশই লড়াই চালাচ্ছে। সেই পরিস্থিতিতে করোনা সংক্রমণ থেকে নিজেকে বাঁচাতে আইসোলেশনে রেখেছেন আনন্দ। গৃহবন্দি অবস্থায় রয়েছেন ভারতীয় দাবাড়ু।

আটকে আনন্দ, কবে দেশে ফেরার কথা ছিল তাঁর

আটকে আনন্দ, কবে দেশে ফেরার কথা ছিল তাঁর

পরিবার সূত্রে খবর, ১৬ মার্চ অর্থাৎ আজ সোমবার ভারতীয় গ্র্যান্ডমাস্টারের দেশে ফেরা কথা ছিল। কিন্তু করোনার জেরে জার্মানিতে পরিস্থিতি বিপন্ন হয়ে পড়ায় তাঁর দেশে ফেরা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এই মুহূর্তে করোনার সংক্রমণ থেকে বাঁচতে জার্মানিতে আটকে রয়েছেন বিশ্বনাথন। সচেতন থাকতে নিজেকে গৃহবন্দি করেছেন তিনি।

পরিবারের সঙ্গে রয়েছে যোগাযোগ

পরিবারের সঙ্গে রয়েছে যোগাযোগ

বিশ্বনাথন আনন্দের স্ত্রী অরুণা আনন্দ, ইতিমধ্যেই সংবাদমাধ্য়মকে জানিয়েছেন আনন্দ পুরোপুরি সুস্থ। তবে জার্মানিতে তিনি আটকে রয়েছেন। ভিডিও কলের মাধ্যমে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন আনন্দ। দিন দশেক পর পরিস্থিতির উন্নতি হলে জার্মানি থেকে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে ভাববেন আনন্দ।

বছরের বেশিরভাগ সময়েই বিদেশে থাকেন আনন্দ

বছরের বেশিরভাগ সময়েই বিদেশে থাকেন আনন্দ

উল্লেখ্য ফুটবলের মতো জার্মানির দাবার বুন্দেশলিগা টুর্নামেন্টে অংশ নিয়ে আনন্দ দেশের বাইরে রয়েছেন। নিয়মিত আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার কারণে আনন্দ বছরের বেশিরভাগ সময়তেই ভারতের বাইরে থাকেন। স্পেনে ঘাঁটি গেড়ে আনন্দ নিজের দাবার প্রস্তুতি চালান। সেখান থেকে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আনন্দ টুর্নামেন্ট খেলতে জার্মানি উড়ে গিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+