এবার কনরের রাগের শিকার ভক্তই! আরও একবার পুলিশের হাতে গ্রেফতার অক্টাগনের রাজা

গত বছর ব্রুকলিনে গ্রেফতার হওয়ার পর, কনর ম্যাকগ্রেগর ফের মায়ামিতে সমস্যায় পড়লেন। এইবার তিনি এক ভক্তের ফোনের ভেঙে দেওয়ার জন্য গ্রেফতার হলেন।

মিক্সড মার্শাল আর্টসের জগতে তিনি কিংবদন্তির আসনে রয়েছেন। আবার একই সঙ্গে বিতর্কে জড়ানোর দিক থেকেও প্রায় প্রবাদের জায়গায় চলে যাচ্ছেন ইউএফসি চ্যাম্পিয়ন কনর ম্যাকগ্রেগর। গত বছর ব্রুকলিনে হাঙ্গামা করে আটক হওয়ার পর ফের মায়ামিতে গ্রেফতার হলেন তিনি। এবারের অপরাধ, এক ভক্তের ফোন ভেঙে চুরমার করে দেওয়া।

এবার কনরের রাগের শিকার ভক্তই

সারা বিশ্বেই ক্রীড়া তারকাদের ছবি তুলতে আগ্রহী থাকেন ভক্তরা। ক্রীড়াবিদরাও হাসিমুখে তাদের আব্দার মেটান। কিন্তু কনর এই ক্ষেত্রেও ব্যতিক্রমী হয়ে রইলেন। জানা গিয়েছে ভোর ৫টা নাগাদ মায়ামির ফাউন্টেইনব্লু হোটেল থেকে বের হচ্ছিলেন তিনি। সেই সময়ই এক ২২ বছরের ভক্ত তাঁর ছবি তুলতে যান। কনর প্রথমে তাঁর হাতে থাবা মেরে ফোনটি মাটি ফেলে দেন। তারপর বারাবার পা দিয়ে লাথিয়ে ফোনটি ভেঙে দেন এবং, ভাঙা টুকরোগুলি নিয়ে সেখান থেকে চলে যান।

ওই ভক্তের অভিয়োগ ফেনটির মূল্য ১০০০ ডলার। তাঁর অভিযোগের ভিত্তিতেই পরে কনরকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে টার্নার গিলফোর্ড নাইট সংশোধনাগারে নিয়ে আসা হয়। পরে ১২,৫০০ ডলারের বন্ডে ছাড়া পান তিনি। মায়ামি পুলিশ তাঁর বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করেছে।

গত বছর এপ্রিল মাসে আরেক ইউএফসি ফাইটার খাবিব নুরমাগোমেদোভ-এর বাসে হামলা করার জন্য গ্রেফতার হয়েছিলেন কনর। তবে সেই ক্ষেত্রে কারাবাসের সাজা হয়নি। আদালত তাঁগকে অ্য়াঙ্গার ম্য়ানেজমেন্টের ক্লাস নেওয়ার নির্দেশ দেয়। তাতে যে কাজ হয়নি তা এই ঘটনাতেই প্রমনাণিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+