Rahul Gandhi: সাত সকালেই কুস্তির আখড়ায় রাহুল, প্রতিবাদী কুস্তিগীরদের করলেন সাক্ষাৎও, দেখুন ভিডিও
বছরের শুরু থেকেই কুস্তি কাণ্ডে সরগরম রাজধানীর রাজনীতি। বছরের শেষে কুস্তি ফেডারেশনের নির্বাচনোর পর যা নতুন করেছে মাথাচাড়া দিয়েছে। এরআগে প্রতিবাদী কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছে দেশের অনে।ক বিরোধী দলই। এবার বছরের আসরে নামলেন খোদ রাহুল গান্ধীও।
বুধবার সাত সকালেই হরিয়ানার কুস্তির আখরায় হাজির কংগ্রেস সাংসদ। বজরং পুনিয়া সহ প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে দেখা করে কথা বলেন রাহুল। কিছুদিন দিন আগেই সাক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। কুস্তিগীর প্রতিবাদের আবহে রাহুলের এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রের উপর চাপ বাড়াতেই কুস্তি ইস্যুতে মাঠে নামলেন রাহুলও।

ব্রিজভূষণ কাণ্ডে খানিকটা বেকায়দায় পড়েছে বিজেপি। যতই কুস্তি ফেডারেশন থেকে নিজেক সরিয়ে নিন। বিজেপি সংসাদকে ঘিরে বিতর্ক কমছে না। এরআগে প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। তিনি পাশে থাকার বার্তা দেন প্রতিবাদীদের।এরইমধ্যে রাষ্ট্রীয় খেতাব ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন একাধিক কুস্তিগীর। এমন পরিস্থিতিতে রাহুল গান্ধীর কুস্তিগিরদের সঙ্গে সাক্ষাত্ অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
মঙ্গলবার সকালে হরিয়ানার কুস্তির আখড়ায় বেশ কিছুক্ষণ সময় কাটান রাহুল। ঘুরে দেখেন আখড়ার বিভিন্ন অংশ। সাক্ষৎ পর্বের শেষে বজরং পুনিয়া বলেন, 'কুস্তিগীরদের দৈনন্দিন জীবনধারা দেখতে এসেছিলেন রাহুল গান্ধী। তিনিও এক সময় কুস্তি করতেন।'
VIDEO | Congress leader Rahul Gandhi meets wrestlers at Virendra Akhada in Jhajjar, Haryana. pic.twitter.com/DAJTj1Gq6F
— Press Trust of India (@PTI_News) December 27, 2023
গত বৃহ্স্পতিবারই ভারতীয় কুস্তি ফেডারেশনে নির্বাচন হয়। বিভিন্ন পদে নির্বাচিত হন নতুন সদস্যরা। কুস্তি ফেডারেশনের নতুন সভাপতি হন সঞ্জয় সিং। তবে রবিবার সেই গোটা ফেডারেশনের নতুন কমিটিকেই সাসপেন্ড করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। জানানো হয়েছে, ভারতীয় কুস্তি ফেডারেশন নিয়ম লঙ্ঘন করেছে।
নির্বাচনের ফল ঘোষণার পরই সাক্ষী মালিক কুস্তি ছাড়ার কথা ঘোষণা করেন। পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার কথা জানান বজরং পুনিফয়া। এরইমধ্যে মঙ্গলবার ভিনেশ ফোগাট স্থির করেন তিনি জাতীয় সম্মান ফিরিয়ে দেবেন। খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠিও দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications