কমনওয়েলথ গেমসে সোনার সাক্ষী দেশ! বজরং-মালিক-দীপক কুস্তিতে এনে দিলেন সেরা পদক, রুপো অংশুর
কমনওয়েলথ গেমসের অষ্টম দিন কুস্তির ইভেন্ট শুরু হতেই তিনটি সোনা-সহ ৬টি পদক এসেছে ভারতের ঝুলিতে। কমনওয়েলথ গেমসে টানা তৃতীয় পদক তথা টানা দ্বিতীয় সোনা জিতলেন বজরং পুনিয়া। মহিলাদের ফ্রিস্টাইল কুস্তিতে কমনওয়েলথ গেমসে নিজের তৃতীয় তথা প্রথম সোনা জেতেন সাক্ষী মালিক। কমনওয়েলথ গেমসে দুবারের সোনাজয়ী পাকিস্তানের মহম্মদ ইনামকে হারিয়ে সোনা জিতেছেন দীপক পুনিয়া। অংশু মালিক জেতেন রুপো। দিব্যা কাকরান ও মোহিত গ্রেওয়াল জেতেন ব্রোঞ্জ।

বজরংয়ের সোনা
পুরুষদের ফ্রিস্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগের ফাইনালে মুখোমুখি হন ভারতের বজরং পুনিয়া ও কানাডার লাচলান ম্যাকনিল। ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন বজরং। তার আগে ২০১৪ সালের গেমসে জেতেন রুপো। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর এদিনও বজরং দাপট দেখালেন। ফাইনালে প্রথম পিরিয়ডের শেষে তিনি ৪-০ ব্যবধানে এগিয়ে যান। এরপর ম্যাকনিল মরিয়া হয়ে লড়াই চালান। কিন্তু বজরং অভিজ্ঞতা দিয়ে বাজিমাত করেন। ৯-২ ব্যবধানে জয় বজরংকে ফের কমনওয়েলথ গেমসে সোনা এনে দেয়। কমনওয়েলথ গেমসে পদক জয়ের হ্যাটট্রিক করলেন বজরং। এটি চলতি বার্মিংহ্যাম গেমসে কুস্তিতে ভারতের প্রথম সোনা, সবমিলিয়ে সপ্তম সোনা।

সোনার সাক্ষী দেশ
মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৬২ কেজি বিভাগের ফাইনালে ভারতের সাক্ষী মালিকের সামনে ছিলেন কানাডার আনা গডিনেজ গঞ্জালেজ। সাক্ষী এর আগে ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ৫৮ কেজি বিভাগে রুপো জিতেছিলেন। ২০১৮ সালে গোল্ড কোস্টের কমনওয়েলথ গেমসে ৬২ কেজি বিভাগে জেতেন ব্রোঞ্জ। ২০১৬ সালে রিও অলিম্পিকে ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্জজয়ী সাক্ষী টোকিও অলিম্পিকে ছিলেন না। চোট সমস্যা ভোগাচ্ছিব। তবে আজ শুরু থেকেই তিনি দাপুটে পারফরম্যান্স উপহার দিয়ে ফাইনালে পৌঁছে যান। ফাইনালে প্রথম পিরিয়ডে কানাডার কুস্তিগীর ৪-০ ব্যবধানে এগিয়ে যান। কিন্তু দ্বিতীয় পিরিয়ডের শুরুতেই প্রতিপক্ষকে ভূপতিত করে চেপে ধরেন সাক্ষী। আর ওঠার ক্ষমতা হয়নি কানাডার কুস্তিগীরের। সাক্ষী সোনা জেতেন 'ফল' (Fall)-এর মাধ্যমে জয়ী ঘোষিত হয়ে।

কুস্তিতে তৃতীয় সোনা
কমনওয়েলথ গেমসে এদিন তৃতীয় সোনাটি নিশ্চিত করেন দীপক পুনিয়া। কমনওয়েলথ গেমসে এটি বছর তেইশের কুস্তিগীরের প্রথম পদক। পুরুষদের ফ্রিস্টাইল কুস্তির ৮৬ কেজি বিভাগের ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন মহম্মদ ইনাম, যিনি ২০১০ সালের দিল্লি ও ২০১৮ সালের গোল্ড কোস্টের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন। তিন-শূন্য ব্যবধানে জয়লাভ করে ইতিহাস গড়েন দীপক।

অংশুর রুপো
কমনওয়েলথ গেমসে মহিলাদের কুস্তিতে ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগের ফাইনালে নাইজেরিয়ার ওডুনায়ো আদেকুওরোয়ের কাছে হেরে গেলেন অংশু মালিক। জিতলেন রুপো। ২০১৪ ও ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন এই নাইজেরীয় কুস্তিগীর। হেভিওয়েট প্রতিপক্ষের বিরুদ্ধে অংশু শুরুর দিকে সাবধানীই ছিলেন। পয়েন্ট আদায়ের চেষ্টা তেমন দেখা যায়নি। তবে শেষদিকে আগ্রাসী হলেও তাতে শেষরক্ষা হয়নি। প্রথম পিরিয়ডে অংশু পিছিয়ে ছিলেন ০-৪ ব্যবধানে। দুই পিরিয়ডের শেষে খেলার ফল দাঁড়ায় ৬-৪। তবে এরপর অংশু রিভিউ নিলে তা নষ্ট হয়। ফলে খেলার ফল দাঁড়ায় ৭-৩। ২০১০ সালে দিল্লি কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জেতার পর থেকে টানা তিনটি কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন আদেকুওরোয়ে।
|
দুটি ব্রোঞ্জ
এর পাশাপাশি কুস্তিতে ভারত দুটি ব্রোঞ্জ জেতায় পদকের সংখ্যা বেড়ে হয়েছে ২৬। মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৬৮ কেজি বিভাগে টোঙ্গার টাইগার লিলি ককার লেমালিকে ২-০ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জেতেন দিব্যা কাকরান। পুরুষদের ফ্রিস্টাইল কুস্তির ১২৫ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন মোহিত গ্রেওয়াল। এর ফলে, আজ কুস্তিতে ভারত তিনটি সোনা, একটি রুপো ও দুটি ব্রোঞ্জ জিতল।
সমস্ত পদকজয়ীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
India’s wrestlers are outstanding and this is clearly reflecting in the CWG. Proud of @DivyaWrestler for winning a Bronze. This achievement will be cherished for generations to come. Best wishes for her future endeavours. pic.twitter.com/ougzjDmQF0
— Narendra Modi (@narendramodi) August 5, 2022
Our athletes continue to make us proud at CWG Birmingham. Thrilled by the outstanding sporting performance of @SakshiMalik. I congratulate her for winning the prestigious Gold medal. She is a powerhouse of talent and is blessed with remarkable resilience. pic.twitter.com/svETMdfVBR
— Narendra Modi (@narendramodi) August 5, 2022
The talented @BajrangPunia is synonymous with consistency and excellence. He wins a Gold at the Birmingham CWG. Congratulations to him for the remarkable feat, his 3rd consecutive CWG medal. His spirit and confidence is inspiring. My best wishes always. pic.twitter.com/hjBYjd1lCP
— Narendra Modi (@narendramodi) August 5, 2022
Feeling proud of the spectacular sporting performance by our very own Deepak Punia! He is India’s pride and has given India many laurels. Every Indian is elated by his winning the Gold medal. Best wishes to him for all upcoming endeavours. pic.twitter.com/tk9NuAIN1s
— Narendra Modi (@narendramodi) August 5, 2022
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications