Commonwealth Games 2026: সরে গিয়েছে অস্ট্রেলিয়া, গেমস আয়োজনের দায়িত্ব নিতে আগ্রহী আহমেদাবাদ

Commonwealth Games 2026: ২৪ ঘণ্টা আগেই ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের আয়োজনের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছে অস্ট্রেলিয়া। বিপুল খরচের জন্য ২০২৬ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব থেকে সরে এসেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ। যার ফলে কিছুটা হলেও গেমস আয়োজন নিয়ে চিন্তায় পড়েছে কমনওয়েলথ গেমস ফেডারেশন। এই পরিস্থিতিতে মুশকিল আসান হতে পারে ভারত। তিন বছর পর মেগা এই ইভেন্ট আয়োজনের জন্য বিড করতে আহমেদাবাদ।

বিগত কয়েক বছরের নরেন্দ্র মোদীর রাজ্য ক্রীড়াক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নে ব্যাপক জোর দিয়েছে। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম রয়েছে এখন মোতেরাতেই। পাশাপাশি ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য বিড করার লক্ষ্যে কাজও শুরু হয়ে গিয়েছে গুজরাতের রাজধানী শহরে। কিন্তু ২০৩৬ সালের মহড়া হয়ে যেতে পারে ২০২৬ সালেই।

Commonwealth Games 2026

ভিক্টোরিয়া প্রদেশ কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ছাড়ায় সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে ভারত। প্রাথমিকভাবে গুজরাত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল ২০৩০ সালেক কমনওয়েলথ গেমসের জন্য তারা বিড করবেন। সেই লক্ষ্যে কাজও শুরু হয়েছে আহমেদাবাদে। ২০২৮ সালের মধ্যেই পরিকাঠামোর দিক থেক সমস্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছিল গুজরাত সরকার।

কিন্তু হঠাতই করে সুযোগ চলে এসেছে গুজরাতের সামনে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ সরে যাওয়ায় ২০৩০ নয় ২০২৬ সালের গেমস আয়োজন করতে চাইছে মোদী-শাহের রাজ্য। সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস এনক্লেভ, নারাপুরা স্পোর্টস কম্পপ্লেস তৈরি হচ্ছে ২০৩৬ সালের অলিম্পিকের লক্ষ্যে।

Commonwealth Games

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নিজে এই প্রকল্প দুটির তত্ত্বাবধানে রয়েছে। মোতেরাতে ২৩৬ একর জায়গার উপর ৪৬০০ কোটি টাকা ব্যায়ে সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস এনক্লেভ তৈরি করা হচ্ছে। ২০টি খেলাধুলার পরিকাঠামো থাকছে এই এনক্লেভে। পাশাপাশি গেমস ভিলেজের মতোই থাকছে অ্যাথলিট, কোচ, সাপোর্ট স্টাফদের জন্য আবাসন। চলতি বছরে ২০৩৬ সালের অলিম্পিকের বিড করার জন্য দুটি কমিটি গঠন করে গুজরাত সরকার।

২০২৬ সালের ১৭ থেকে ২৯ মার্চ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভিক্টোরিয়া প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে গেমস আয়োজনের খরচ মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে। যার ফলে তাঁরা আয়োজক হিসাবে নাম প্রত্যাহার করে নিচ্ছেন।

Commonwealth Games

কমনওয়েলথ গেমস ফেডারেশনের পক্ষ থেকে একটি বিবৃতিতে ভিক্টোরিয়া প্রদেশের এই সিদ্ধান্তকে চূড়ান্ত হতাশা জনক বলেই উল্লেখ করা হয়েছে। কোথায় এই গেমস আয়োজিত হবে তা আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে গেমস কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+