কমনওয়েলথ গেমসে কানাডাকে চূর্ণ করে পুরুষ হকির সেমিফাইনালের দিকে ভারত, মেয়েদের দল শেষ চারে
কমনওয়েলথ গেমসে ভারতের পুরুষ ও মহিলা হকি দল দারুণভাবেই এগিয়ে চলেছে। আজ হকিতে দুই বিভাগেই ভারতের প্রতিপক্ষ ছিল কানাডা। মহিলা হকিকে ভারত ৩-২ গোলে হারিয়ে পৌঁছে গেল সেমিফাইনালে। পুরুষদের হকিতে কানাডাকে ৮-০ গোলে হারিয়ে সেমিফাইনালের দিকে পা বাড়িয়েছে ভারত। আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ভারত, গ্রুপ পর্বে বাকি একটি ম্যাচ।

ভারতের পুরুষ হকি দল প্রথম ম্যাচে ঘানাকে ১১ গোল দিয়েছিল। পরের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ অবধি ড্র করতে হয় ভারতকে। তবে আজ ফের দাপট দেখালেন ভারতীয় হকি খেলোয়াড়রা। পুল বি-র শীর্ষস্থানে ভারত পৌঁছে গিয়েছে আজ ৮ গোলে জয় ছিনিয়ে নিয়ে। জোড়া গোল করেন হরমনপ্রীত ও আকাশদীপ সিং। হরমনপ্রীত এবারের গেমসে দারুণ ফর্মে রয়েছেন। ম্যাচের ৭ ও ৫৪ মিনিটে দুটি পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। ৩৮ ও ৬০ মিনিটে দুটি অনবদ্য ফিল্ড গোল করেন আকাশদীপ। এ ছাড়া ১০ মিনিটের মাথায় অমিত রুইদাস, ২০ মিনিটে ললিত উপাধ্যায়, ২৭ মিনিটে গুরজন্ত সিং ও ৫৮ মিনিটে মনদীপ সিং গোল করে দলের জয়ে অবদান রাখেন। কাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ওয়েলস। কানাডার গোলকিপার বেশ কয়েকটি দারুণ সেভ করেন। ফলে ভারতের জয়ের ব্যবধান আরও বাড়তে পারতো। বিরতিতে ফল ছিল ৪-০। শেষ ৬ মিনিটে হয় ৩ গোল।

তার আগে ভারতের মহিলা হকি দল কানাডাকে ৩-২ গোলে হারিয়ে দেয়। পুল এ-থেকে সেমিফাইনালে যেতে ভারতের কাছে এই ম্যাচটি ছিল ডু অর ডাই। ভারত প্রথম ২২ মিনিট অবধি দাপট নিয়েই খেলে। এর মধ্যে ৩ মিনিটে সালিমা টেটে ও ২২ মিনিটে নবনীত কৌর গোল করেন। কিন্তু এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কানাডা ২-২ করে ফেলে। ২৩ মিনিটে ব্রিয়েন স্টেয়ারস ও ৩৯ মিনিটে হান্নাহ হফনের ৩৯ মিনিটে করা গোলের সুবাদে। মঙ্গলবার মহিলা হকিতে ভারতকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করে ফেলেছিল ইংল্যান্ড। ফলে এদিন ২-২ হতেই সবিতা পুনিয়ার নেতৃত্বাধীন দল গোল পেতে ঝাঁপায়। সুফলও মেলে। ভারতের জয়সূচক গোলটি করেন লালরেমসিয়ামি। পেনাল্টি কর্নার থেকে ফিরতি বল তিনি জালে জড়িয়ে দেন। এই গোলই ভারতকে পৌঁছে দেয় সেমিফাইনালে। এই অগ্রগমন শেষ অবধি ধরে রাখে ভারত। ডিফেন্স খুবই পোক্ত ছিল। পেনাল্টি কর্নার থেকে গোলের সুযোগ নষ্ট না হলে এই জয়ের ব্যবধান বাড়তে পারতো। ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সামনে অস্ট্রেলিয়া।
#Weightlifting Update
— SAI Media (@Media_SAI) August 3, 2022
India's Purnima Pandey finished 6th in Women's 87+kg with a total lift of 228kg
Snatch - 103Kg (PB)
Clean & Jerk - 125Kg
Good effort 👏👏#India4CWG2022 pic.twitter.com/SZ12VDJrYf
এদিকে, মহিলাদের ভারোত্তোলনে +৮৭ কেজি বিভাগে পূর্ণিমা পাণ্ডে ষষ্ঠ স্থানে শেষ করলেন। তিনি স্ন্যাচে ১০৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১২৫ কেজি, সবমিলিয়ে ২২৮ কেজি তোলেন। শেষ দুই প্রয়াসে ১৩৩ কেজি তুলতে গিয়ে পারেননি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications