Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) আইভরি কোস্টের বিরুদ্ধে ২-১ গোলে জিতে নক-আউট পর্বে কলম্বিয়া

ব্রাসিলিয়া, ২০ জুন: জয়ের ধারা বজায় রাখল কলম্বিয়া। গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে গ্রিসকে হারানোর পর গতকাল দ্বিতীয় ম্যাচেও তারা জিতল আইভরি কোস্টের বিরুদ্ধে। ২-১ গোলে জয়ী হয়েছে কলম্বিয়া। দলের তরফে প্রথম গোলটি করেন জেমস রদরিগেজ। ৬৪ মিনিটের মাথায় একটি দুর্ধর্ষ হেড দিয়ে গোলে বল ঢুকিয়ে দেন তিনি। ৭০ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন জুয়ান কুইনতেরো। এই জয়ের ফলে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গেল কলম্বিয়া। ১৯৯০ সালের পর এই প্রথম তারা গ্রুপ পর্যায়ের পর দ্বিতীয় রাউন্ড বা নক-আউট পর্বে যাওয়ার সুযোগ তৈরি করে নিল!

ঘর বাঁচাতে মরিয়া

ঘর বাঁচাতে মরিয়া

বল নিয়ে আইভরি কোস্টের গোলের মুখে হামলা শানাল কলম্বিয়া। গোল আটকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন আইভরি কোস্টের গোলকিপার বুবাকার ব্যারি (নীল রঙের জার্সিতে)।

কাড়াকাড়ি

কাড়াকাড়ি

কলম্বিয়া বনাম আইভরি কোস্ট ম্যাচের একটি রুদ্ধশ্বাস মুহূর্ত। বলের দখল নিতে চেষ্টা দু'পক্ষেরই।

দেখি তো জিনিসটা!

দেখি তো জিনিসটা!

খেলার ফাঁকে মাঠে গড়িয়ে দেওয়া হল দানবাকৃতি এই ফুটবল। হাসি মুখে তা পরখ করে দেখছেন কলম্বিয়ার খেলোয়াড় জেমস রদরিগেজ।

উড়ন্ত মানুষ

উড়ন্ত মানুষ

কার্যত উড়ে গিয়েও গোল আটকাতে পারলেন না আইভরি কোস্টের গোলকিপার। কলম্বিয়ার জেমস রদরিগেজের অব্যর্থ শটে গোলে ঢুকে গেল বল।

ঢিঙ্কা চিকা

ঢিঙ্কা চিকা

প্রথম গোল দিয়ে সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস মাতলেন জেমস রদরিগেজ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+