Paris Olympics 2024: প্রেমের শহরে ভালোবাসার গল্প, পদক জিতে সতীর্থকে বিয়ের প্রস্তাব চিনের সোনাজয়ী শাটলারের
প্যারিস মানেই প্রেমের শহর। গোটা বিশ্বের যে কোনও প্রেমিক যুগলের পছন্দের জায়গা বলতেই প্রথমেই মনে আসে প্যারিসের কথাই। ফ্রান্সের এই রাজধানী শহরে প্রেমের নতুন এক গল্প লিখলেন চিনের ব্যাডমিন্টন জুটি। অলিম্পিক্সের মঞ্চে চিনের সোনা জয় খুব সাধারণ একটা ঘটনা। কিন্তু লিউ ইউচেন-হুয়াং ইয়াকিওং-র ব্যাডমিন্টন জুটি সোনা জয়ের পর যে কাণ্ড ঘটালেন তা এক কথায় অভিনব।
ক্রিকেট বা ফুটবল বা টেনিসের গ্যালারিতে প্রেম নিবেদন বা প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনা প্রায়শই দেখা যায়।এবার 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' এ এমনই একটি দৃশ্যের সাক্ষী থাকল বিশ্ব। অলিম্পিক্সকেই প্রেমিকারে বিয়ের প্রস্তাব দেওয়ার মঞ্চ হিসেবে বেছে নেন চিনের শাটলার লিউ ইউচেন।

ব্যাডমিন্টনে মিক্সড ডাবলসের ফাইনালে চিনের জুটি লিউ ইউচেন-হুয়াং ইয়াকিওং মুখোমুখি হয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে। ফাইনাল ম্যাচে দক্ষিণ কোরিয়ান জুটিকে হারিয়ে সোনা জিতে নেন চিনের জুটি। সোনার পদক পাওয়ার পর তাঁরা যে কীর্তি ঘটালেন তা এক কথায় শুধু অভিনব নয় চূড়ান্ত নাটকীয়।
ব্যাডমিন্টনে মিক্সড ডাবলসে সোনা জয়ের পর সতীর্থ তথা প্রেমিকা হুয়াং ইয়াকিওংকে বিয়ের প্রস্তাব দিলেন লিউ ইউচেন। চিনের ব্যাডমিন্টন জুটির অভিনব কীর্তি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যখন কোর্ট ছেড়ে পদক নিয়ে এগিয়ে আসছিলেন তখন লিউ ইউচেন তাঁর প্রেমিকার সামনে হাঁটু গেড়ে বসেন। সেখানেই বিয়ের প্রস্তাব দেন হুয়াংকে। সেখানে উপস্থিত সবাই করতালি দেন।
OMG LIU YUCHEN, SILVER MEDALIST FROM TOKYO, PROPOSED TO HUANG YAQIONG, GOLD MEDALIST PARIS 2024, AFTER SHE WON HER MEDAL. I AM FUCKING CRYING #Paris2024 pic.twitter.com/UWB0UUqSoO
— Art (@ArturoIntac) August 2, 2024
সোনা জয়ের পর গোটা বিশ্বের সামনে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন। পাত্রী সতীর্থ শাটলার হুয়াং ইয়াকিওং। পুরো ঘটনাটি জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। অন্যান্য প্রেমিকাদের মতো আবেগে ভেসে যান অলিম্পিকে সোনাজয়ীর বান্ধবী। সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব গ্রহণ করেন। বলে দেন 'হ্যাঁ।'












Click it and Unblock the Notifications