করোনা-স্রষ্টা চিন টোকিও অলিম্পিকে পাঠাচ্ছে সর্বাধিক প্রতিযোগী, সোনার টার্গেট জানুন
বিশ্বজুড়ে করোনার দাপট। করোনার প্রভাবে টোকিও অলিম্পিক ১ বছর পিছিয়ে গিয়ে শুরু হচ্ছে ২৩ জুলাই। জরুরি পরিস্থিতির মধ্যে দর্শকশূন্য স্টেডিয়ামে হবে খেলা। করোনা আবহেই পদক প্রদান অনুষ্ঠানে এসেছে বৈপ্লবিক পরিবর্তন, পদক পরে নিতে হবে অ্যাথলিটদেরই। এমন নানা বিধিনিষেধ আরোপ হয়েছে করোনা মোকাবিলা করতে গিয়েই। আর করোনার স্রষ্টা হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের চোখে ভিলেন চিন টোকিওতে রেকর্ড সংখ্যক প্রতিযোগীই পাঠাচ্ছে তাই নয়, ছটি ক্রীড়াক্ষেত্রে সোনা জয়ের প্রত্যাশাও করছে।

টোকিও অলিম্পিকের বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন মোট ৪৩১ জন প্রতিযোগী। কোচ, সাপোর্ট স্টাফ, আধিকারিক মিলিয়ে মোট ৭৭৭ জন চিন থেকে টোকিওতে যাবেন। চিনের বাইরে যত অলিম্পিক হয়েছে তার মধ্যে এই ৭৭৭ সংখ্যাটিই সবচেয়ে বেশি, বিদেশে এত বেশি জনের কনটিনজেন্ট যায়নি আগে চিন থেকে। চিনের অ্যাথলিটদের দলে থাকছেন ২৯৮ জন মহিলা ও ১৩৩ জন পুরুষ প্রতিযোগী। সবচেয়ে কম বয়সের প্রতিযোগী ১৪ বছরের ডাইভার কুয়ান হংচান। সবচেয়ে বেশি বয়সের প্রতিযোগী ৫২ বছরের ইকুয়েস্ট্রিয়ান রাইডার লি জেনকিয়াং।
চিনের স্টেট জেনারেল প্রশা্সনের ক্রীড়া বিভাগের ডিরেক্টর গ্যাও ঝিডান জানিয়েছেন, ২০০৮ সালে বেজিং অলিম্পিকে চিনের অ্যাথলিটের সংখ্যা ছিল ৬৩৯ এবং গেমস ভিলেজে চিনের মোট ১০৯৯ জন ছিলেন। অলিম্পিকের আসরে এটিই চিনের সবচেয়ে বড় কনটিনজেন্ট। চিনের ক্রীড়়ামহল যে ক্রীড়াক্ষেত্রগুলি থেকে সোনা জয়ের আশা করছে সেগুলি হলো টেবিল টেনিস, ব্যাডমিন্টন, জিমন্যাস্টিক্স, ভারোত্তোলন, শুটিং ও ডাইভিং।












Click it and Unblock the Notifications