Chess World Cup Final 2023: ফাইনালে টান টান লড়াই, পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন প্রজ্ঞানন্দের

মঙ্গলবার আজেরবাইজানের বাকুতে শুরু হল দাবা বিশ্বকাপের ফাইনাল। ইতিহাস গড়ার হাতছানি রমেশবাবু প্রজ্ঞানন্দের সামনে। ফাইনালে ভারতীয় তরুণ দাবাড়ু মুখোমুখি হয়েছেন নরওয়ের ম্যাগনাস কার্লসেনের। মঙ্গলবার প্রথম গেম ড্র হল। পিছিয়ে পড়েও দুরন্তভাবে প্রত্যাবর্তন করলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ।

প্রথম ক্লাসিক্যাল রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে খেলা শুরু করেন প্রজ্ঞানন্দ। ইংলিস কিংস ভেরিয়েশনে শুরু করেন তিনি। প্রথমের দিকে চাল দিতে দেরি করছিলেন অভিজ্ঞ কার্লসেন। কিন্তু পরে প্রজ্ঞানন্দের উপর চাপ সৃষ্টি করতে দ্রুত চাল দিতে শুরু করেন। একটি চাল দিতে প্রায় ২৮ মিনিট নেন প্রজ্ঞা। ফলে সময়ের নিরিখে এ বার পিছিয়ে পড়েন তিনি। ধারে ভারে কার্লসে‌নের থেকে অনেকটাই পিছিয়ে আছেন ভারতীয় তরুণ দাবাড়ু। কিন্তু বিনাযুদ্ধে যে তিনি এক ইঞ্চিও জমি ছেড়ে দেবেন না তা প্রথম দিনে প্রথম গেমেই বুঝিয়ে দিলেন প্রজ্ঞা।

Praggnanandhaa

প্রথম ক্লাসিক্যাল গেম ড্র হওয়ায় দুই প্রতিপক্ষই একই জায়গায় রয়েছেন। অবশেষে ৩৫ চালের পরে ড্রয়ের সিদ্ধান্ত নেন দুই প্রতিযোগী।বুধবার হবে দ্বিতীয় ক্লাসিক্যাল গেম। এই গেমেও ফয়সালা না হলে টাইব্রেকারে খেলা গড়াবে।

প্রসঙ্গত, টানা দশ বছর বিশ্ব দাবায় শীর্ষস্থানে ছিলেন কার্লসেন। সেখানে এবারের দাবা বিশ্বকাপে দারুণ খেলে প্রথমবার পেশাদার বিশ্ব দাবা ব়্যাঙ্কিংয়ে প্রথম ৩০-এ ঢুকে পড়েন চেন্নাইয়ের প্রজ্ঞানন্দ। মাত্র ১০ বছর বয়সে দাবায় আন্তর্জাতিক মাস্টার্স, ও ১২ বছরে গ্র্যান্ডমাস্টার হওয়ার নজির গড়েছেন প্রজ্ঞা।

Praggnanandhaa

দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের ফাইনালে উঠেছে‌ প্রজ্ঞানন্দ। এর আগে ২০০০ এবং ২০০২ সালে বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ এই কৃতিত্ব অর্জন করেছিলেন। রবিবার অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে প্রথম খেলায়, প্রজ্ঞানন্দ আমেরিকান ফ্যাবিয়ানো কারুয়ানার বিপক্ষে ড্র করেন। ফাবিয়ানো কারুয়ানা ২য় খেলায় ড্র করতে সক্ষম হন। তাই ফলাফল নির্ধারণের জন্য টাইব্রেকারের আশ্রয় নিতে হয়েছিল।

আনন্দকে ছোঁয়ার হাতছানি প্রজ্ঞান্দের সামনে। ভারত কী আবার এক বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু পাবে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+