Chess Olympiad 2024: মেসি-রোহিতের স্টাইলে কাপ জয়ের সেলিব্রেশন গুকেশ-তানিয়াদের, দেখুন ভাইরাল ভিডিও

চেস অলিম্পিয়াডে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় পুরুষ এবং মহিলা দাবা দল। সোনা জয়ের পর সেলিব্রেশনেও দেখা গেল অভিনবত্বের ছোঁয়া। ফুটবল বিশ্বকাপ জেতার পর লিও মেসি বা টি২০ বিশ্বকাপ জয়ের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা যে শৈলীতে উদযাপন করেছিলেন সেটাই অনুকরণ করলেন ভারতীয় দাবাড়ুরা।

উল্লেখযোগ্যভাবে, ভারতীয় পুরুষ ও মহিলা উভয় দলই বুদাপেস্টে ইতিহাস তৈরি করেছে চেস অলিম্পিয়াডে সোনা জয়ের মধ্য দিয়ে। এরপর পোডিয়ামে ভারতীয় দাবাড়ুরা যে কায়দায় সেলিব্রেশন করলেন তা মনে করিয়ে দিল রোহিত-মেসির কীর্তিকেই। ঐতিহাসিক জয়ের পর, ভারতীয় দল পোডিয়ামে জাতীয় পতাকা হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন।

Chess Olympiad

কিছুক্ষণের মধ্যেই তানিয়া সচদেভ এবং ডি গুকেশ সেখানে ট্রফি হাতে প্রবেশ করেন। তবে তানিয়া এবং গুকেশ উভয়েই প্রবেশ করলেন মেসি-রোহিতের স্টাইলে। ২০২২ সালে ফিফা বিশ্বকাপ জয়ের পর মেসির কাপ নেওয়ার স্টাইলটি ভাইরাল হয়ে যায়। বড় ট্রফি জেতার পর অনেক অধিনায়কই সেটা অনুকরণ করতে শুরু করেন। ভারত অধিনায়ক রোহিত শর্মাকেও টি২০ বিশ্বকাপ জয়ের পরে একইভাবে উদযাপন করতে দেখা গিয়েছিল।

চ্যাম্পিয়ন হওয়ার পর ভারত অধিনায়ক রোহিত আইসিসি ডিরেক্টর জয় শাহের কাছ থেকে ট্রফি সংগ্রহ করার সময় দেখা গিয়েছিল সেই অভিনব দৃশ্য। লিওনেল মেসির আইকনিক ফিফা বিশ্বকাপ উদযাপনের মুহূর্তটি পুননির্মাণ করেছিলেন বার্বাডোজের মাঠে। রোহিত মেসির স্টাইলে হাঁটলেন, ট্রফিটা হাতে নিয়ে তারপর আকাশে তুলে নিলেন। সেটাই করলেন তানিয়া-গুকেশরা।

এবার হাঙ্গেরির বুদাপেস্টে এবার বসেছিল ফিডে চেস অলিম্পিয়াডের আসর। ভারতকে প্রথম সোনা এনে দেয় ভারতীয় পুরুষ দল। এই দলে ছিলেন ডি গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, বিদিত গুজরাতি ও পেন্টালা হরিকৃষ্ণ।

ভারতের পুরুষ দল স্লোভেনিয়ার বিরুদ্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যেতেই সোনা নিশ্চিত হয়ে যায়। অর্জুন এরিগাইসি ও ডি গুকেশের পাশাপাশি রমেশবাবু প্রজ্ঞানন্দও জয় পেয়েছেন। যদিও বিদিত গুজরাতি ড্র করেন। পুরুষ দল এককভাবে সোনা জিতল প্রথমবার।কোভিডের সময় হওয়া অনলাইন চেস অলিম্পিয়াডে ভারত ও রাশিয়া যৌথভাবে সোনা জেতে।


এরপর ভারতীয় মহিলা দলও চ্যাম্পিয়ন হয়ে সোনা জেতে। এর আগে এই টুর্নামেন্টে ভারতের সবচেয়ে ভাল ফল ছিল দুটি ব্রোঞ্জ, ২০১৪ ও ২০২২ এ এটা জিতেছিল ভারত। এই দুই বছরেই ভারত ওপেন সেকশনে পুরস্কার জিতেছিল। ২০২২ সালে মহিলাদের বিভাগে ভারত ব্রোঞ্জ জিতেছিল। ভারতের এটা প্রথম জোড়া সোনা জয় এবং দাবার দুনিয়ায় তৃতীয় দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+