Chess Olympiad: মোদীর সঙ্গে দেখা করলেন সোনাজয়ীরা, প্রধানমন্ত্রীকে কী উপহার দিলেন প্রজ্ঞানন্দরা?
বিগত কয়েক বছর ধরেই ভারতীয় দল বা কোনও ক্রীড়াবিদ বিশ্ব মঞ্চে উল্লেখযোগ্য সাফল্য পেলেই সংশ্লিষ্ট খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাত করে উৎসাহ প্রদান করেন। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানো বা ফোন করে অভিনন্দন জানানোই নয়, দেশে ফেরার পর বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দল বা অলিম্পিক্সে পদকজয়ীদের সঙ্গে দেখা করেছেন মোদী। ব্যতিক্রম হল না চেস অলিম্পিয়াডে চ্যাম্পিয়নদের ক্ষেত্রেও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার নয়াদিল্লিতে তাঁর বাসভবনে দাবা অলিম্পিয়াডে ইতিহাস সৃষ্টিকারী ভারতীয় দাবাড়ুদের সঙ্গে সাক্ষাৎ ও আলাপচারিতা করেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী গত রবিবার বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডে সোনাজয়ী ভারতীয় পুরুষ এবং মহিলা উভয় দলের সদস্যদের সঙ্গে দেখা করেছেন এবং তাঁদের উৎসাহ দিয়েছেন।

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে যান চ্যাম্পিয়ন ভারতীয় দলের সদস্যরা। সংবাদ সংস্থা এএনআই দ্বারা প্রকাশিত একটি ভিডিওতে, প্রধানমন্ত্রী মোদীকে ভারতীয় দলের কাছ থেকে একটি দাবা বোর্ড গ্রহণ করতে দেখা গেছে। তিনি তাঁর বাসভবনে পুরুষ ও মহিলা উভয়ের সাথে একটি আলোচনা শুরু করার আগে অর্জুন এরিগাইসি এবং আর রমেশবাবু প্রজ্ঞানন্দ মধ্যে একটি দাবার ম্যাচও সামনে বসে প্রত্যক্ষ করলেন।
তবে ভারতীয় দাবাড়ুদের সঙ্গে কী কথা হয়েছে মোদীর? সেটা প্রকাশ্যে আসেনি। পিএমও-র পক্ষ থেকে পরে সেই ভিডিও প্রকাশ করা হয়। অতীতে এমনই চল দেখা গিয়েছে। মোদীর সঙ্গে দেখা করার জন্য পরবর্তী টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন বিদিত গুজরাতি।
#WATCH | Prime Minister Narendra Modi meets the Chess Olympiad winning team at his residence, in Delhi pic.twitter.com/7njupbpncK
— ANI (@ANI) September 25, 2024
চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে উভয় দলকে অভিনন্দন জানিয়েছিলেন এবং বলেছিলেন উভয় দলের ঐতিহাসিক সাফল্য ভারতীয় খেলাধুলায় একটি নতুন অধ্যায় চিহ্নিত করেছে।
মোদী লিখেছিলেন "ভারতের জন্য ঐতিহাসিক জয় কারণ আমাদের দাবা দল ৪৫তম ফিড দাবা অলিম্পিয়াডে জয়ী হয়েছে। ভারত দাবা অলিম্পিয়াডে ওপেন এবং মহিলা উভয় বিভাগেই সোনা জিতেছে! আমাদের অবিশ্বাস্য পুরুষ ও মহিলা দাবা দলকে অভিনন্দন। এই অসাধারণ কৃতিত্ব ভারতের খেলাধুলার গতিপথে একটি নতুন অধ্যায় চিহ্নিত করে। এই সাফল্য দাবা উত্সাহীদের প্রজন্মের জন্য অনুপ্রাণিত করবে।'












Click it and Unblock the Notifications