Chess Olympiad: দাপুটে পারফরম্যান্স ভারতের, গুকেশ-তানিয়াদের বিরাট সার্টিফিকেট দিলেন হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার
চেস অলিম্পিয়াডে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় পুরুষ এবং মহিলা দাবা দল। এই প্রথমবার চেস অলিম্পিয়াডে একসঙ্গে জোড়া সোনা জিতেছে ভারত। যেভাবে ভারতীয় দাবাড়ুরা বিশ্ব মঞ্চে পারফরম্যান্স করেছেন তাতে উচ্ছসিত হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার রিচার্ড র্যাপোর্ট।
চলতি বছরে হাঙ্গেরির বুদাপেস্টে শহরেই বসেছিল ফিডে চেস অলিম্পিয়াডের আসর। ভারতকে এককভাবে প্রথম সোনা এনে দেয় ভারতীয় পুরুষ ও মহিলা দল। পুরুষ দলে ছিলেন ডি গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, বিদিত গুজরাতি ও পেন্টালা হরিকৃষ্ণ। ভারতের মহিলা দলে ছিলেন হরিকা দ্রোণাভাল্লি, আর বৈশালী, দিব্যা দেশমুখ, বন্তিকা আগরওয়াল ও তানিয়া সচদেভ।

হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার রিচার্ড আরও বলেছেন, আমি শক্তিশালী খেলোয়াড়দের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পছন্দ করি যদিও এই তরুণ ভারতীয় প্রজন্মের বিরুদ্ধে লড়াই কঠিন হয়ে উঠতে চলেছে। আমরা সবাই ভারতের টিম গেমের দিকে মনোনিবেশ করছি কিন্তু সেই দলে, দুইজন খেলোয়াড় (গুকেশ এবং অর্জুন এরিগাইসি) ছিলেন যারা অবিশ্বাস্যভাবে খেলছিল। এই ধরনের একজন খেলোয়াড় থাকলেই টুর্নামেন্টের খেতাব জয়ের জন্য যথেষ্ট, সেখানে ভারতের দুই জন ছিলেন।'
রিচার্ড র্যাপোর্ট যিনি ১৩ বছর বয়সে খেতাব অর্জন করার সময় হাঙ্গেরির সর্বকনিষ্ঠ জিএম হয়েছিলেন। তিনি আরও জানিয়েছেন যে চলতি বছরের দাবা অলিম্পিয়াডে ভারতীয় মহিলা দলের পারফরম্যান্স মুগ্ধ করেছে তাঁকে। তাঁর কথায়, "মহিলা দলটি আশ্চর্যজনক ছিল। তাঁদের পারফরম্যান্সও খুব উচ্চমানের ছিল।
পুরুষ দল এককভাবে সোনা জিতল প্রথমবার।কোভিডের সময় হওয়া অনলাইন চেস অলিম্পিয়াডে ভারত ও রাশিয়া যৌথভাবে সোনা জেতে।এর আগে এই টুর্নামেন্টে ভারতের সবচেয়ে ভাল ফল ছিল দুটি ব্রোঞ্জ, ২০১৪ ও ২০২২ এ এটা জিতেছিল ভারত। এই দুই বছরেই ভারত ওপেন সেকশনে পুরস্কার জিতেছিল। ২০২২ সালে মহিলাদের বিভাগে ভারত ব্রোঞ্জ জিতেছিল। ভারতের এটা প্রথম জোড়া সোনা জয় এবং দাবার দুনিয়ায় তৃতীয় দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করল। মঙ্গলবারই দেশে ফিরেছেন ভারতীয় দাবাড়ুরা।












Click it and Unblock the Notifications