Chess: বিশ্বরেকর্ড সৃষ্টিকারী অনীশের প্রতিভায় মুগ্ধ কোচ দিব্যেন্দু , শোনালেন ছাত্রের অজানা গল্প
বয়স মাত্র ৩ বছর ৮ মাস ১৮ দিন। আর পাঁচ জন যখন এই বয়সে ঠিক মতো হাঁটতে বা কথা বলতেই পারে না, তখন এই বয়সেই দাবার বোর্ডে বিশ্ব রেকর্ড গড়লেন কলকাতার অনীশ সরকার। খুদে দাবাড়ু অনীশ ১৫৫৫ ফিডে এলো রেটিং পেয়েছে। রাজ্যের অনূর্ধ্ব-৯ দাবা প্রতিযোগিতায় রেটিং থাকা দুই দাবাড়ুকে হারিয়ে দিয়ে নয়া বিশ্ব রেকর্ড গড়েছে অনীশ।
দাবার বোর্ডে অনন্য নজির গড়ে ফেলল অনীশ সরকার। খুদে দাবাড়ু ইতিমধ্যেই ফিডে রেটিংয়ে নথিভুক্ত হয়েছে। এর আগে বিশ্বদাবায় এই বয়সে ফিডে রেটিংয়ে নথিভুক্ত হওয়ার নজির নেই। সেটাই করে দেখালেন সেন্ট জেমস স্কুলের লোয়ার নার্সারির ছাত্র। এমন নজির আগে কখনও ঘটেনি।

ফোনে দিব্যেন্দু বড়ুয়া বলেন, 'আমাদের অ্যাকাডেমির নিয়ম ৫ বছর না হলে কাউকে ভর্তি নেওয়া যায় না। কিন্তু ওর বাবা মা প্রথমে আবেদন করেন। এরপর অ্যাকাডেমি থেকে অনীশের বিষয়টি আমাকে জানানো হয়। কিন্তু আমি ওকে প্রথমে ভর্তি নিতেই চাইনি, বয়সের কথা ভেবে। এরপর আমি ওকে কিছু প্রবলেম দিয়ে পরীক্ষা নিই, অনীশ আমাকে অবাক করে দেয়। এরপর ওকে ভর্তি নিই।'
একইসঙ্গে দিব্যেন্দু আরও বলেন, 'দাবার প্রতি ওর প্রচুর আগ্রহ, অ্যাকাডেমিতে তিন চার দিন আসে, ছয় ঘণ্টা অনুশীলন করে। এমনকি আমি ওকে আমার বাড়িতে ডেকে নিয়ে অনুশীলন করাই। বড় সাড়ে তিন হলেও এরমধ্যেই ও বুঝে গিয়েছে রেটিং শব্দের মানে। ওর অবাক করার মতো প্রতিভা। জানি না ভবিষ্যতে কী হবে তবে ওর মধ্যে মশলা আছে।'
নিউটাউনের বাসিন্দা শিক্ষক দম্পতির ছেলে অনীশ মাত্র ছয় মাস আগে দাবা খেলা শুরু করেছিল। বর্তমানে দিব্যেন্দু বড়ুয়ার চেস অ্যাকাডেমির সদস্য খুদে অনীশ। ছোট্ট ছাত্র সম্বন্ধে উচ্ছ্বসিত গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু
গত মাসে রাজ্য স্তরের অনূর্ধ্ব ৯ এবং অনূর্ধ্ব ১৩ দুটি বিভাগের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল অনীশ। অনূর্ধ্ব ১৩ বিভাগে একটিও ম্যাচে জিততে পারেনি সে। অনূর্ধ্ব ৯ বিভাগে খেলতে নেমেও প্রথম ম্যাচে হারতে হয়।












Click it and Unblock the Notifications