Chess: মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ডমাস্টারের বিরুদ্ধে পেলেন জয়, ভারতীয় দাবায় নয়া রেকর্ড ৯ বছরের কপিলের
ভারতীয় দাবায় নতুন ইতিহাস সৃষ্টি করলে আরিত কপিল। ভারতের সর্ব কনিষ্ঠ দাবাড়ু হিসেবে কোনও গ্র্যান্ডমাস্টারকে হারানোর কৃতিত্ব অর্জন করলেন কপিল। ভুবনেশ্বরে কেআইআইটি ইন্টারন্যাশনাল ওপেন টুর্নামেন্টের নবম এবং শেষ রাউন্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ডমাস্টার রাসেট জিয়াতদিনভের বিরুদ্ধে খেলায় জিতেছেন ভারতের কপিল।
কপিলের বর্তমান বয়স ৯ বছর ২ মাস ১৮ দিন। বিশ্বের তৃতীয় দাবাড়ু হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন কপিল। এরআগে সিঙ্গাপুরের অশ্বথ কৌশিক ৮ বছর ২ মাস বয়সে এবং সার্বিয়ার লিওনিড ইভানোভিচ এই কৃতিত্ব অর্জন করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত সিঙ্গাপুরের ছেলে কৌশিক পোল্যান্ডের জ্যাসেক স্তুপার বিরুদ্ধে জিতেছিলেন এবং রেকর্ড সৃষ্টি করেছিলেন। তবে বিশ্ব রেকর্ড হয়ত করতে পারলেন না তবে কপিল হলেন বিশ্বের মধ্যে তৃতীয় এবং ভারতের প্রথম দাবাড়ু যিনি অত অল্প বয়সেই গ্র্যান্ডমাস্টারকে হারালেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৬৬ বছর বয়সী গ্র্যান্ড মাস্টারের বিরুদ্ধে সাদা ঘুটি নিয়ে খেলতে শুরু করেছিলেন কপিল। শুরু থেকে দ্রুত চাল দিতে শুরু করেন ভারতের খুদে দাবাড়ু । প্রতিপক্ষের অভিজ্ঞ দাবাড়ুকে বেশ কিছু ভুল করতে বাধ্য করলেন। এরপর কপিল অনূর্ধ্ব-১৩ জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন। এরপর আরও কয়েকটি ইভেন্টে অংশ নেবেন কপিল।
একদিকে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেতাব জয়ের জন্য মরিয়া প্রয়াস চালাচ্ছেন ভারতের ডি গুকেশ। এবার আরও এক ভারতীয় নয়া নজির স্থাপন করলেন ল৬৪ খোপের খেলায়।












Click it and Unblock the Notifications