চেন্নাইয়ে ১৬ বছর পর আন্তর্জাতিক হকির আসর, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে আসবে পাকিস্তান?

চেন্নাইয়ে ১৬ বছর পর বসতে চলেছে আন্তর্জাতিক মানের হকির আসর। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব এই প্রথমবার পেল ভারত। আর তা হবে চেন্নাইয়ে। অগাস্টের ৩ তারিখ থেকে শুরু হবে। চলবে ১২ অগাস্ট পর্যন্ত।

সেপ্টেম্বরে চিনের হাংঝৌয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস হকি। তারই মহড়া ভারতের মাটিতে সারতে পারবে এশিয়ার হকি দলগুলি। ভারতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট খেলতে পাকিস্তান ও চিন আসবে কিনা তা এখনও জানা যায়নি।

ভারত বনাম পাকিস্তান

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি প্রতিযোগিতা শুরু হয় ২০১১ সালে। এবার হবে সপ্তম সংস্করণ। তিনবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে চিন অংশ নেবে কিনা তা ২৫ এপ্রিলের মধ্যেই জানা যাবে বলে দাবি আয়োজকদের। তবে চেন্নাইয়ে এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। হকি ইন্ডিয়ার কর্তারা প্রস্তুতি সরেজমিনে দেখে সন্তুষ্ট।

চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন স্টেডিয়ামে আয়োজিত হবে প্রতিযোগিতার ম্যাচগুলি। তামিলনাড়ু ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্ট্যালিন জানিয়েছেন, এই টুর্নামেন্ট আয়োজিত হলে চেন্নাই-সহ গোটা রাজ্যেই হকির প্রতি জনপ্রিয়তাও ফের বাড়বে। দক্ষিণ ভারতে চেন্নাই একটা সময় হকির রাজধানী ছিল। অনেক ঘরোয়া ও আন্তর্জাতিক ইভেন্ট এখানে হয়েছে। ফের তা এবার হতে চলেছে।

ভারতের হকি দল

তামিলনাড়ুতে হকির পুনরুজ্জীবনে এই টুর্নামেন্ট ইতিবাচক ভূমিকা নেবে বলে নিশ্চিত রাজ্যের ক্রীড়ামন্ত্রী। এশিয়ার সেরা দলগুলির খেলা দেখে অনেক ছেলে-মেয়ে হকিকে কেন্দ্র করে নিজেদের কেরিয়ার গড়তে উৎসাহী হবে বলেও আশা উদয়নিধি স্ট্যালিনের। ২০০৭ সালে চেন্নাইয়ে হয়েছিল এশিয়া কাপ। সেবার ভারত কোরিয়াকে ৭-২ গোলে হারিয়ে খেতাব জেতে।

এই টুর্নামেন্টের পর হকির কোনও আন্তর্জাতিক ইভেন্ট আর চেন্নাইয়ে হয়নি। পাকিস্তান অংশ নিতে এলে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন আয়োজকরা। উল্লেখ্য, ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়ার ব্যাপারেও চেন্নাই ও কলকাতাকে পছন্দ করছে পাকিস্তান। এই দুই শহরের নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তুষ্ট পিসিবি।

ভারতীয় হকি দল

এশিয়ান হকি ফেডারেশন আয়োজিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সর্বশেষ সংস্করণে ২০২১ সালে ঢাকায় খেতাব জিতেছে দক্ষিণ কোরিয়া। ২০১১ ও ২০১৬ সালে এককভাবে এবং ২০১৮ সালে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে এই খেতাব জিতেছে ভারত। মালয়েশিয়া এবং জাপানও চ্যাম্পিয়ন হয়েছে।

ভারতীয় হকি

ওডিশাতে বিগত কয়েক বছর ধরে একাধিক আন্তর্জাতিক ইভেন্ট হয়েছে। এবার অন্য রাজ্যে হকির আন্তর্জাতিক ম্যাচ আয়োজন লক্ষ্য হকি ইন্ডিয়ার। সে কারণেই চেন্নাইকে বেছে নেওয়া হয়েছে বলে জানান হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলানাথ সিং। তামিলনাড়ুতে আগে বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্ট হয়েছে। এই টুর্নামেন্টের সাফল্যের বিষয়েও আশাবাদী হকি ইন্ডিয়া।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+