Paris Olympics 2024: ঝুলিতে শুধু জোড়া ব্রোঞ্জ পদক নয়, একাধিক রেকর্ড গড়েই প্যারিস ছাড়ছেন মনু
পদকের হ্যাটট্রিক অধরাই রেখেই প্যারিস থেকে ফিরতে হচ্ছে মনু ভাকেরকে। অলিম্পিক্সের অষ্টম দিনে ২৫ মিটার পিস্তল রাউন্ডের ফাইনালে উঠেছিলেন তিনি। জোড়া ব্রোঞ্জজয়ীকে ঘিরে ছিল সোনার প্রত্যাশা। কিন্তু, চতুর্থ স্থানে শেষ করলেন মনু। হারলেও নয়া ইতিহাস গড়লেন মনু।
মনু ভাকেরই ভারতের একমাত্র ক্রীড়াবিদ, যিনি একই অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ব্যক্তিগত ইভেন্ট ছাড়াও মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছিলেন। এদিন ২৫ মিটার পিস্তল ইভেন্টে তিনি চারে শেষ করে ব্যথিত। প্যারিস অলিম্পিক্সে শেষ হল মনু ভাকরের অধ্যায়। গত ১ সপ্তাহে একাধিক রেকর্ড গড়েছেন মনু। মেগা ইভেন্টে করা মনু ভাকেরের সমস্ত রেকর্ডগুলি তুলে ধরা হল এই প্রতিবেদনে।

১। ভাকের প্রথম ভারতীয় মহিলা যিনি ১০ মিটার এয়ার পিস্তল ব্যক্তিগত ব্রোঞ্জ জিতে শ্যুটিংয়ে অলিম্পিক্সে পদক জিতেছেন। ২।মনু ভাকের স্বাধীনতার পর প্রথম ভারতীয় অ্যাথলিট যিনি অলিম্পিক্সের একই সংস্করণে দুটি পদক জিতেছিলেন।৩। মনু ভাকের এবং সরবজ্যোত সিং শ্যুটিংয়ে ভারতের ষষ্ঠ অলিম্পিক পদক জিতেছে। এটিই প্রথম শ্যুটিংয়ের দলগত ইভেন্টে ভারতের পদক।
৪। সুশীল কুমার (কুস্তি), এবং পিভি সিন্ধু (ব্যাডমিন্টন) এর পরে ভাকের চতুর্থ ভারতীয় ক্রীড়াবিদ যিনি অলিম্পিক্সের ইতিহাসে একাধিক পদক জিতেছিলেন। ৫।মনু ভাকের প্রথম ভারতীয় মহিলা যিনি একক অলিম্পিক্সে সংস্করণে দুটি পদক জিতেছেন৷ সিন্ধুও দুটি অলিম্পিক্স পদক জিতেছেন। কিন্তু দুটি আলাদা সংস্করণে।
২০১৬ সালে রিওতে রুপো এবং ২০২০ টোকিওতে ব্রোঞ্জ জিতেছিল। ৫। মনু ভাকের অলিম্পিক্সের তিনটি ইভেন্টের ফাইনালের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয়ও ।এর আগে কোন ভারতীয় অ্যাথলিট অলিম্পিক্সের একটি সংস্করণে তিনবার ফাইনালে উঠতে পারেননি। সব মিলিয়ে প্যারিস অলিম্পিক্সে নতুন ইতিহাস লিখে দেশে ফিরছেন মনু ভাকের।












Click it and Unblock the Notifications