Paris Olympics 2024: অঞ্জু-মেরিদের নজির স্পর্শের অপেক্ষায় সিন্ধু, অলিম্পিক্সে ভারতের পতাকা বাহক হয়েছেন কারা?

মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাবে প্যারিস অলিম্পিক্স। চার বছরের অপেক্ষার অবসান, বিশ্বের সেরা ক্রীড়া প্রতিযোগিতা শুরুর প্রতীক্ষার প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। ২৬ জুলাই থেকে ১১ আগস্ট এবং প্যারালিম্পিক ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্যারিস জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

মেগা ইভেন্টে অন্যতম আর্কষণ থাকে উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি দেশ তাদের সংস্কৃতিকে তুলে ধরে। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হবেন পি ভি সিন্ধু ও শরথ কমল। ভারত এবার ক্রীড়াবিদদের পোশাকে সনাতনী সংস্কৃতিকেই ফিরিয়ে আনছে।ভারতের মহিলা ক্রীড়াবিদদের জন্য শাড়িই হবে আনুষ্ঠানিক আনুষ্ঠানিক ইউনিফর্ম। পোশাকটি শেষবার ২০২৬ সালে রিও অলিম্পিকে পরা হয়েছিল।

Paris Olympics 2024

অলিম্পিকে দেশের পতাকা বাহক হতে পারাটা যে কোনও ক্রীড়াবিদের কাছে গর্বের এবং সম্মানের। ভারতের অলিম্পিক্সের ইতিহাসে কারা এই মহান দায়িত্ব পালন করেছেন? সেই তালিকাই তু‌লে ধরা হল এই প্রতিবেদনে।

১৯২০ সালে ভারতের প্রথম পতাকা বাহক ছিলেন অ্যাথলিট পূর্মা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন হকি স্বর্ণপদক বিজয়ী লাল শাহ ভোখারি (১৯৩২), ধ্যানচাঁদ (১৯৩৬) , ফুটবলার তালিমেরেন আও ১৯৪৮ সালে ভারতের পতাকা বহন করেন। বলবীর সিং সিনিয়র (১৯৫২ এবং ১৯৫৬) এর মতোও পতাকা বহন করেছেন। বলবীর সিং একমাত্র ভারতীয় যিনি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে দুবার পতাকা ধরেছিলেন।

১৯৬৪ সালে গুরবাচন সিং(অ্যাথলিট), ১৯৭২ সালে নেভি‌লে জোনস(বক্সার), ১৯৮৪ সালে জাফৱ ইকবাল(হকি), ১৯৮৮ সা‌লে কুস্তিগীর কর্তার সিং ঢিলন, ১৯৯২ সালে শাইনি-আব্রাহাম উইলসন, ১৯৯৬ সালে পার্গত সিং(হকি) ২০০০ সালে লিয়েন্ডার পেজ, ২০০৪ সালে অঞ্জু ববি জর্জ, ২০০৮ সালে রাজ্যবর্ধন সিং রাঠোর, ২০১২ সালে সুশীল কুমার অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেন।

ভারতের প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক বিজয়ী অভিনব বিন্দ্রা ২০১৬ রিও গেমসে পতাকাবাহী ২০২০ সালে টোকিওতে আগের গেমসে, ভারতের মেরি কম এবং মনপ্রীত সিং যৌথভাবে পতাকাটি ধরেছিলেন, এটি প্রথম ঘটনা যে দুই ভারতীয় একসাথে অলিম্পিকে পতাকা নিয়েছিলেন। ভারতের প্রথম মহিলা পতাকাবাহী ছিলেন স্প্রিন্টার শাইনি-আব্রাহাম উইলসন, আর অঞ্জু ববি জর্জ দ্বিতীয়। মেরি কম তৃতীয় এবং সিন্ধু চতুর্থ মহিলা যিনি পতাকা ধারণ করবেন।

অলিম্পিক্সে দু'বারের পদকজয়ী সিন্ধু এ বার পদকের রং বদলে দিতে নামছেন। অতীতে ব্রোঞ্জ এবং রুপো পেয়েছেন তিনি। এ বার তিনি সোনা জিততে মরিয়া। এ দিকে, এটাই শেষ অলিম্পিক্স হতে চলেছে টেবল টেনিস খেলোয়াড় শরথ কমলের কাছে।

প্যারিস অলিম্পিক্সে গেমস শুরুর আগেই ভারতের 'শেফ দ্য মিশন' পরিবর্তন করা হল ইন্ডিয়ান অলিম্পিক্সে অ্যাসোসিয়েশনের তরফে। আগে ঠিক করা হয়েছিল মনিপুরের তারকা বক্সার মেরি কম এই দায়িত্ব পালন করবেন। তবে পরবর্তীতে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হল।দায়িত্ব দেওয়া হয়েছে গগন নারাংকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+