Chandrayaan 3: সমাজ মাধ্যমে ভারতের জাতীয় পতাকার ছবি পোস্ট জন সিনার, নেপথ্যের কারণ জানুন
বুধবার সকাল থেকেই চন্দ্রযান ৩-র অবতরণের প্রতীক্ষায় প্রহর গুণছে ভারতবাসী। সমাজ মাধ্যমে চলছে শুভকামনা এবং অভিনন্দন জানানোর পালা। ক্রিকেটার থেকে বলিউড অভিনেতা এই তালিকায় যুক্ত সবাই। তবে ভারতের গণ্ডী ছাড়িয়ে বিদেশিদেরও চোখ রয়েছে ভারতের এই ঐতিহাসিক কর্মকাণ্ডের দিকে। মার্কিন নাগরিক হলেও ভারতে বেশ জনপ্রিয় জন সিনা। ডাব্লুউডাব্লুউই-এর তারকা এক বিশেষ দৃষ্টান্ত স্থাপন করলেন।
চন্দ্রযান ৩-র অবতরণের দিনেই সমাজ মাধ্যমে নিজের প্রোফাইল পিকচারে বদল এনেছেন জন সিনা। তাঁর প্রোফাইলে জ্বলজল করছে তেরঙ্গা পতাকার ছবি।ঠিক কি কারণে ছবি পোস্ট করলেন মার্কিনী তারকা। তা স্পষ্ট করেননি। এই প্রশ্নের উত্তরও অনেককেই দিতে দেখা যায়। তবে বেশিরভাগনেটিজেনই চন্দ্রায়ন ৩ উপলক্ষ্যে যে এই পতাকা ছবি পোস্ট করেছেন কমেন সেকশনে জানান তারা।যদিও রেসলারের এই কীর্তিতে খুশি নেটিজেনরা।

অন্যদিকে ১৭ বছর পর আবার ভারতে আসছেন জন সিনা।হয়দরাবাদে সেপ্টেমবরের ৮ তারিখে একটি রেসলিং অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তার আগে ভারতীয় পতাকাক ছবি পোস্ট করে আবেগকে একটু উস্কে দিলেন জন সিনা।
গতকাল এক সোশ্যাল মিডিয়া বার্তায় ইসরো জানিয়েছিল, মিশন অপারেশন কম্পলেক্স পুরোপুরি প্রস্তুত। নির্ধারিত সময়েই চাঁদে অবতরণ করতে চলেছে ল্যান্ডার বিক্রম। ইসরোর তরফে জানানো হয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে চন্দ্রযান ৩-র ল্যান্ডার এবং রোভার। ৭০ ডিগ্রি দ্রাঘিমাংশে অবতরণ করার কথা এই মহাকাশযানের।
এই এলাকাটি চাঁদের দক্ষিণ মেরু থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। অবতরণের দিনে 'বিক্রম' যখন চাঁদের মাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার উচ্চতায় থাকবে, তখন ল্যান্ডার মডিউলটি পালকের মতো করে চাঁদের মাটির দিকে নামতে শুরু করবে। এর জন্য লাগবে মোট ২০ মিনিট।

ভারতের এই তৃতীয় চন্দ্র অভিযানের নেপথ্যে যেমন রয়েছে বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সুচারু ব্যবস্থাপনা, তেমনই রয়েছে সরকারি, বেসরকারি ১০টি সংস্থার সহযোগিতা। বিগত কয়েক বছরে ভারতের মহাকাশ গবেষণাতে আশাতীত সাফল্য এসেছে। প্রথম বিশ্বের শক্তিধর দেশগুলির মতোই মহাকাশ গবেষণাতে এগি্য়ে চলেছে ভারত।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications