Paris Olympics: ভিনেশ মামলার শুনানি, কী জানাল আন্তর্জাতিক ক্রীড়া আদালত? রইল বিরাট আপডেট
ভিনেশ ফোগাট ইস্যুতে বিতর্ক অব্যাহত। শুক্রবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভিনেশ ফোগাটের করা আবেদনের শুনানি ছিল। এই বিষয়ে পাওয়া গেল বিরাট আপডেট।
১০০ গ্রাম ওজন শরীরে বেশি থাকায় অলিম্পিক্সের ফাইনালের আগে তাঁকে বাতিল করা হয়। এই সিদ্ধান্তকে কোনও ভাবেই মেনে নিতে পারেননি ভিনেশ। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেন ভারতীয় কুস্তিগীর। প্রাথমিকভাবে ভারতীয় কুস্তিগীরের তরফে আবেদন জানানো হয়, কিছুটা সময় পরে ওজন কমিয়ে তাঁকে ফাইনালে নামার অনুমতি দেওয়া হোক। তা বাতিল হয়।

আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভিনেশ ফোগাটের আবেদনের শুনানি ছিল শুক্রবার। কি্ন্তু আন্তর্জাতিক ক্রীড়া আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ভারতীয় কুস্তিগীরের আবেদন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে অলিম্পিক্স গেমস শেষ হওয়ার আগেই। ফলে পদকের আশা এখনও আছে।
শুক্রবার সিএএস যে বিবৃতি দিয়েছে তার অর্থ ভিনেশের পদক জয়ের আশা এখনও শেষ হয়নি এবং তার রুপোর আশা এখনও সামান্য হলেও বেঁচে আছে। ভারতের বিশিষ্ট আইনজীবী হরিশ সালভেও ২৯ বছর বয়সি কুস্তিগীরের মামলার সঙ্গে যুক্ত রয়েছেন। ভিনেশের প্রতিনিধিত্ব করছেন ফরাসি আইনজীবীদের একটি দল।
সিএএস একটি বার্তায় জানিয়েছে, ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাট (আবেদনকারী) গত ৭ তারিখে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এবং আইওসি-র একটি সিদ্ধান্তের বিরোধিতা করে আবেদন করেন। তাঁকে ফাইনাল ম্যাচের আগে বাতিল করার সিদ্ধান্তটিকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন।
আবেদনকারী প্রাথমিকভাবে সিএএসের অ্যাডহক ডিভিশনের কাছে আবেদন করেন, রুপোর পদকের জন্য মামলা করেন। আবেদনকারী দ্রুত আবেদনের শুনানি করেন। কিন্তু এর জন্য উভয় পক্ষের মতামত শোনা জরুরি ছিল ।ফলে দ্রুত রায় দান করা এই ইস্যুতে সম্ভব হয়নি।
Court of Arbitration for Sports says, the decision on Vinesh Phogat's plea against her disqualification is expected to be issued before the end of the Olympic Games pic.twitter.com/DuBIIB9Kax
— ANI (@ANI) August 9, 2024
প্রাথমিকভাবে ভিনেশ ফোগাটের পক্ষ থেকে আবেদন করা হয় যেন কিছুটা সময় পরে ওজন কমিয়ে তাঁকে ফাইনালে নামার অনুমতি দেওয়া হয়। কিন্তু সময় কম থাকার জন্য সেই আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া যায়নি। এরপর রুপোর পদক দেওয়ার আবেদনও করেছেন। কিন্তু আইনি পরিস্থিতি যা তাতে নাকটীয় কিছু না ঘটলে রুপোর পদক পাওয়ার আশা কম ভিনেশের।
Paris Olympics 2024: অবসরের পরই পেলেন বড় দায়িত্ব, হকিতে এবার নতুন ভূমিকায় শ্রীজেশ
ভিনেশ ফোগাট, গত দেড় বছরের বেশি সময় ধরে চর্চায় থেকেছেন নানাবিধ কারণে। প্রথমত তিনি ছিলেন ব্রিজভূষণ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ। অলিম্পিক্সের মঞ্চেও বিতর্ক তাঁর পিছু ছাড়ল না। ইতিমধ্যেও কুস্তি থেকে অবসর ঘোষণা করেছেন ভিনেশ।












Click it and Unblock the Notifications