অল ইংল্যান্ড ওপেন থেকে সরলেন মারিন, সিন্ধুর পদক জয়ের সুযোগ বাড়ল কি?
অল ইংল্যান্ড ওপেন থেকে সরলেন মারিন, সিন্ধুর পদক জয়ের সুযোগ বাড়ল কি?
অল ইংল্যান্ড ওপেন থেকে সরলেন বিশ্বের তিন নম্বর মহিলা টেনিস তারকা কারোলিনা মারিন। ফলে টুর্নামেন্ট থেকে পিভি সিন্ধুর পদক জয়ের সম্ভাবনা বাড়ল বলে মনে করছে ক্রীড়া মহলের এক অংশ। যদিও অন্য অংশের মতে, এমন ভাবনা ভারতীয় শাটলারের দক্ষতাকে অসম্মান জানানো হয়। কারও চলে যাওয়ার ওপর বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধুর পদক জয় নির্ভর করবে না বলে দাবি।

করোনা ভাইরাসের আবহে বুধবার থেকে শুরু হচ্ছে অল ইংল্যান্ড ওপেন। সেই প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ২০১৬ সালের রিও অলিম্পিকে সোনাজয়ী কারোলিনা মারিন। গত ১৩ মার্চ টুইটারে এ সংক্রান্ত একটি পোস্ট করেন স্প্যানিশ শাটলার। বলেন যে সুইশ ওপেন খেলতে গিয়ে তিনি চোটগ্রস্ত হন। আর সে কারণেই তিনি অল ইংল্যান্ড ওপেন খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন মারিন।
২০১৬ সালের অলিম্পিকে ফাইনালে কারোলিনা মারিনের বিরুদ্ধে খেলেছিলেন পিভি সিন্ধু। আশা জাগিয়েও ওই ম্যাচে হেরে গিয়েছিলেন ভারতীয় শাটলার। এরপর দুই প্রতিপক্ষ যখনই মুখোমুখি হয়েছে, পাল্লা ভারী থেকেছে স্প্যানিশ শাটলারের। সম্প্রতি সুইশ ওপেনের ফাইনালে পৌঁছে পদক জয়ের আশা জাগিয়েছিলেন সিন্ধু। সেই মারিনের কাছে হারতে হয়েছিল হায়দরাবাদি শাটলারকে।
Por desgracia no podré jugar la semana que viene en el All England debido a la lesión durante el Swiss Open. Volveré pronto! 💪
— Carolina Marín (@CarolinaMarin) March 12, 2021
Unfortunately I won't be able to play next week at the All England because of the injury I suffered during the Swiss Open. I'll be back soon! 💪 pic.twitter.com/qqvWInNv9i
বুধবার থেকে শুরু হতে চলা অল ইংল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডে মালেশিয়ার সোনিয়া চে সু ইয়ার বিরুদ্ধে খেলতে নামছেন পিভি সিন্ধু। ডেনমার্কের মিয়া ব্লিচফেলডটের বিরুদ্ধে অভিযান শুরু করছেন সাইনা নেহওয়াল। পুরুষদের বিভাগে ভারতের হয়ে পদক আনতে পারেন কিদাম্বী শ্রীকান্ত, সাই প্রণীত, পারুপল্লী কাশ্যপরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications