সাইনা- সিন্ধুর সঙ্গে ছবি তোলায় ব্যস্ত এই মহিলাকে চেনেন, পরিচয় জানলে কুর্নিশ করবেন
বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছিলেন অলিম্পিক্সে সোনা জয়ী ক্যারোলিন মারিন, কিন্তু তাঁর মায়ের সৌজন্য নজিরবিহীণ
আমাদের দেশে প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে সন্তানদের ছুঁড়ে দেন বাবা-মায়েরা। সব সময় শিখিয়ে দেন জয়ই শেষ কথা। হারলে তোমার কোনও দাম নেই। ফলে কোনও স্পোর্টিং স্পিরিট তৈরি হয় না কারোর মধ্যেই।
কিন্তু প্রকৃত অর্থে বড় মাপের মানুষ তৈরি করতে হলে আগে নিজেকে নজির হতে হয়, সৌজন্য জানতে হয়। আর এরই নির্দশন রাখলেন ক্যারোলিন মারিনের মা। অলিম্পিক্সে পি ভি সিন্ধুকে হারিয়েই সোনা জিতেছিলেন স্প্যানিশ এই শাটলার। কিন্তু বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে শেষ চারে পৌঁছতে পারেননি এই শাটলার।
ফলে মেডেল সেরিমনিতেও ছিলেন না তিনি। কিন্তু ক্যারোলিন মারিনের মায়ের স্পোর্টিং স্পিরিট দেখলে চমকে উঠতে হবে। সাইনা -সিন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য জড়ো হয়েছিলেন বেশ কিছু ফ্যান। তাঁদের সঙ্গেই দাঁড়িয়েছিলেন ক্যারোলিন মারিনের মা। তিনি পি ভি সিন্ধু, সাইনা নেহওয়ালের সঙ্গে তো ছবি তোলেনই। পাশাপাশি এঁদের পরিবারের সঙ্গেও ছবি তোলেন তিনি।
Among the Indian fans waiting for @Pvsindhu1 and @NSaina was Carolina Marin's mother as well. What a lady pic.twitter.com/ZJPc2xXgzS
— Abhijeet Kulkarni (@abk6580) August 27, 2017
Click it and Unblock the Notifications