এশিয়াড এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই মন্ত্রেই নিজেকে তৈরি করছেন প্রণয়
সামনেই এশিয়ান গেমস, তার পর শুরু বিশ্ব চ্যাম্পিয়নশিপ। মূলত আসন্ন এই দু’টি টুর্নামেন্টই এখন পাখির চোখ এইচ এস প্রণয়ের। পুরনো ব্যর্থতাকে ভুলে নতুন করে নতুন পরিকল্পনাকে সঙ্গী করে সাফল্য পেতে চাইছেন তিনি।
সামনেই এশিয়ান গেমস, তার পর শুরু বিশ্ব চ্যাম্পিয়নশিপ। মূলত আসন্ন এই দু'টি টুর্নামেন্টই এখন পাখির চোখ এইচ এস প্রণয়ের।

পুরনো ব্যর্থতাকে ভুলে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছেন প্রণয়। এই মরসুমে বহু ম্যাচে জয়ের কাছাকাছি পৌঁছেওশেষ পর্যন্ত জিততে পারেননি প্রণয়। অধরা রয়ে গিয়েছে খেতাব। বিশেষ করে ২০১৮ গোল্ড কোস্ট কমোনওয়েলথ গেমসের সেমিফাইনালে এবং ব্রোঞ্জ পদকের ম্যাচে খুব কাছে গিয়েও হারতে হয়েছে প্রণয়কে।
তবে, এবার আর অতীতের ঘটনাকে মনে করে পিছনের দিকে তাকাতে নারাজ প্রণয়। কোনও ধরনের নেগেটিভ চিন্তাভাবনা যাতে তাঁর মনে প্রভাব না ফেলতে পারে সেই কারণে এখন নিজের ফোকাস ঠিক রাখতে আসন্ন দু'টি চ্যাম্পিয়নশিপের আগেই নজর রেখেছেন প্রণয়। তিনি বলেন, 'গুরুত্বপূর্ণ যে ম্যাচগুলো আমি হেরেছি, সেগুলোর সম্পর্কে ভাবা বন্ধ করে দিয়েছি। কারণ এগুলো নিয়ে যত ভাবব, ততই নেভেটিভি চিন্তা ভাবনা ঘিরে ধরবে আমায়। আমি এখন সামনের দিকে তাকিয়ে, নিজের সেরা তুলে আনার চেষ্টা চালাচ্ছি। অঙ্ক কষে ঝুঁকি নিতে চাইছি। '
তাঁর আরও সংযোজন, 'আমি মনে করি একজন ক্রীড়াবিদ যখন হারে তখন,লোকে তার খেলার উপর নজর করে। কিন্তু অঙ্ক কষে যখন সে ঝুঁকি নেয়, তখন তার খেলার উপর কারোর নজর থাকে না। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অঙ্ক কষে ঝুঁকি নিয়ে খেলে আমি সাফল্য পেয়ে ছিলাম।'












Click it and Unblock the Notifications